North Bengal BJP: উত্তরবঙ্গে শক্তি বাড়ল বিজেপির, বদলাতে চলেছে রাজনীতির সমীকরণ? - Bengali News | WB Assembly Election 2026: Kamtapur State Demand Council will support the BJP in North Bengal - 24 Ghanta Bangla News
Home

North Bengal BJP: উত্তরবঙ্গে শক্তি বাড়ল বিজেপির, বদলাতে চলেছে রাজনীতির সমীকরণ? – Bengali News | WB Assembly Election 2026: Kamtapur State Demand Council will support the BJP in North Bengal

Spread the love

কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলImage Credit: Tv9 Bangla

জলপাইগুড়ি : ভোটের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে নয়া সমীকরণ। শক্তি বাড়ল বিজেপির। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল জানিয়ে দিয়েছে,তারা বিজেপিকেই সমর্থন করবে। যদিও বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলও। তবে, এবার থেকে তাঁদের দলের প্রার্থীরা বিজেপির হয়ে প্রচার করবে। সম্প্রতি, অমিত শাহ কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছিলেন। তারপরই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গের সমীকরণ বদলাচ্ছে…

উত্তরবঙ্গে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। এই ভোটকে টানতেই মরিয়া সব রাজনৈতিক দলই। জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা মিলিয়ে মোট ৪০ জন প্রার্থী দিয়েছিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। কিন্তু,বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। সেখানে সংগঠনের সভাপতি তপতী রায় মল্লিক জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা বিজেপিকে সমর্থন করবে। নিজের দলের প্রার্থীদের প্রচার বন্ধ করে দিয়েছেন তাঁরা। বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবে বলে জানিয়েছেন তাঁরা।

কী বলছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল?

তপতী রায় মল্লিক বলেন,”কেএলও চেয়ারম্যান জীবন সিংহের সঙ্গে ভারতের সরকারের যে শান্তি আলোচনা হয়েছে তার ভিত্তিতেই বিজেপিকে সমর্থন জানাব আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের হাত শক্ত করার জন্য বিজেপিকে সমর্থন জানাচ্ছি।” তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, মাতৃভাষার স্বীকৃতি হবে। সব দাবি পূরণ হবে। কেএলও চেয়ারম্যানের সঙ্গে সম্প্রতি আলোচনায় বসেছিলেন তপতী রায় মল্লিক। বৈঠক শেষেই বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

অমিত শাহ কী বলেছিলেন?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন। বিজেপির সংকল্পপত্র অনুযায়ী, কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *