ভোটের আগে বীরভূমে চওড়া হচ্ছে তৃণমূলের ফাটল? কেষ্টকে নিয়ে বিস্ফোরক কাজল - Bengali News | Anubrata Mondal is not a factor in Birbhum, says TMC leader Kajal Sheikh - 24 Ghanta Bangla News
Home

ভোটের আগে বীরভূমে চওড়া হচ্ছে তৃণমূলের ফাটল? কেষ্টকে নিয়ে বিস্ফোরক কাজল – Bengali News | Anubrata Mondal is not a factor in Birbhum, says TMC leader Kajal Sheikh

Spread the love

বীরভূমে তাঁদের দ্বন্দ্ব প্রায়ই সামনে আসে। ভোটের আগে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সেই দ্বন্দ্ব কি আরও বাড়ল? জেলায় দলের দুই নেতার এই দ্বন্দ্বে কি চাপ বাড়ল তৃণমূলের? একসময় বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন অনুব্রত ওরফে কেষ্ট। কিন্তু, গরু পাচার মামলায় তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করার পর থেকে জেলায় প্রভাব বাড়তে থাকে কাজলের। দলের দুই নেতাকে একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে। তারপরও তা কতটা ফলপ্রসূ হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ভোটের আগে হাসনের প্রার্থী কাজল শেখ বুঝিয়ে দিলেন, তাঁর কেন্দ্রে অনুব্রতর প্রচারে আসার দরকার নেই। একসময় অনুব্রত ভোট এলেই গুড় বাতাসার কথা বলতেন। সেই গুড় বাতাসারও প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন কাজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *