ICC Test Rankings: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে রোহিতকে ছাপিয়ে গেলেন যশস্বী, বিরাট লাফ ধ্রুবর – Bengali News | Yashasvi Jaiswal and Shubman Gill rise in recent ICC Test Rankings
ICC Test Rankings: আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে রোহিতকে ছাপিয়ে গেলেন যশস্বী, বিরাট লাফ ধ্রুবর
Image Credit source: BCCI
কলকাতা: কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন ভারতীয় তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। দেশের মাটিতে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজের চারটিতেই খেলেছেন ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী। তাঁর ঝুলিতে এই সিরিজে এখনও অবধি এসেছে ৬৫৫ রান। যশস্বী যে সত্যিকার অর্থেই লম্বা রেসের ঘোড়া, তা প্রমাণ করছেন প্রতিনিয়ত। সদ্য আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশিত হয়েছে। তাতে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ছাপিয়ে গিয়েছেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে আরও একটা সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরি করলে পরবর্তী টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশ হওয়ার দিন যশস্বীর নাম তালিকার প্রথম ১০ এর মধ্যেও দেখা যেতে পারে।
বিস্তারিত আসছে…