Election Commission: আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনদিনের সফরে তিনি রাজ্যে এসেছেন তিনি। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামেন জ্ঞানেশ। সঙ্গে রয়েছেন আরও দুই আধিকারিক। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় কর্মসূচি রয়েছে তাঁর। ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। এদিকে, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গিয়েছেন কমিশনের আরও একটা টিম। সেখানে বুথ পরিদর্শন করবেন। মানুষের সঙ্গে কথা বলবেন তাঁরা।