Supreme Court on West Bengal SIR: “আপনি কি চান আমরা প্রাক্তন প্রধান বিচারপতি ও বিচারকদের ওপর চাপ সৃষ্টি করি?”, আইনজীবীকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুরু হল এসআইআর মামলার শুনানি। শুনানির শুরুতেই আইনজীবী সওয়াল করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদেশগুলো বিচারপতি টি এস শিবজ্ঞানমের সামনে উপস্থাপনই করা হয়নি। এই বক্তব্য শুনে কিছুটা বিরক্ত হয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনি কি চান আমরা প্রাক্তন প্রধান বিচারপতি ও বিচারকদের ওপর চাপ সৃষ্টি করি?”