উত্তেজনার পারদ বাড়িয়েই চলেছে ঘাটাল, হিরণ না দেব, বেলা বাড়তেই ছবিটা স্পষ্ট - Bengali News | Dev or hiraan chatterjee who will going to win ghatal seat - 24 Ghanta Bangla News
Home

উত্তেজনার পারদ বাড়িয়েই চলেছে ঘাটাল, হিরণ না দেব, বেলা বাড়তেই ছবিটা স্পষ্ট – Bengali News | Dev or hiraan chatterjee who will going to win ghatal seat

Spread the love

দীপক অধিকারী না হিরণ্ময় চট্টোপাধ্যায়? দেব না হিরণ, দুই তারকা প্রাথী। ঘাটালের যাঁদের লড়াইয়ে সকাল থেকে চোখ রেখে চলেছেন ,সলেই। এই আসনে পরপর দুবার জয় হাসিল করেছেন দেব। এবার জয় যুক্ত হলে হবে তৃতীয়বার। অন্যদিকে হিরণও বিন্দুমাত্র জমি ছেড়ে দিতে নারাজ। ভোট প্রচারে একাধিকবার দাবি করেছেন, জয় তাঁর নিশ্চিত। তবে ৪ জুন সকাল থেকেই রক্তচাপ বাড়িয়ে একবার এগিয়েছেন দেব, একবার এগিয়েছেন হিরণ। কাঁধে কাঁধ মিলিয়ে টক্করে সামিল দুজনেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ছবিটা যেন স্পষ্ট হতে থাকে। বেলা আড়াইটে পর্যন্ত দেবের দখলে মোট ৩,৩৬,২০৭ ভোট। হিরণের দখলে ২,৫৬,৭৯৯ ভোট। বর্তমানে দেব এগিয়ে প্রায় ৮৫ হাজারেরও বেশি ভোটে।

ফলে অনুমান করে নেওয়াই যায় জয়ের পথে অনেকটা নিশ্চিত জায়গা করে নিতে চলেছেন দেব। কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ ব্যবধান পেরিয়ে নিজের জায়গা দখল করাটা এক কথায় বলতে গেলে বেজায় সমস্যা। তাই এক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই বর্তমান হলেও, কোথাও গিয়ে যেন দেব অনেকটাই স্বস্তিতে। যদিও একাধিকবার দেব এগিয়ে যাওয়ার পরও সেই হিরণ সেই ব্যবধান মিটিয়ে সামনে এগিয়ে এসেছে।

এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিস্তীর্ণ এলাকায় বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের কথা কয়েক দশক আগে থেকে শুনে আসছেন ভোটাররা। চব্বিশের নির্বাচনেও ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্যতম ইস্যু ঘাটাল মাস্টারপ্ল্যান। ঘাটাল লোকসভা দীর্ঘদিন বামেদের দখলে ছিল। গত দশ বছর এই কেন্দ্র তৃণমূলের দখলে। একুশের নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের মধ্যে ৬টি দখল করে তৃণমূল। একটি আসনে জয়ী হয় বিজেপি। এবার কী? আর কিছুক্ষণের অপেক্ষা, জনতার রায় জানিয়ে দেবে শেষ হাসি হাসবে কে?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *