Amit Shah Debra rally LIVE: ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর - 24 Ghanta Bangla News
Home

Amit Shah Debra rally LIVE: ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর

পশ্চিম মেদিনীপুর: ভোটবঙ্গে কার্পেট বম্বিং বিজেপির। ভোট প্রচারে ডেবরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলকে উপড়ে ফেলার ডাক দিলেন তিনি। শাহর আক্রমণ, “১৫ বছর ধরে বাংলা তৃণমূলের অত্যাচার সহ্য করেছে। অনুপ্রবেশমুক্ত, কাটমানিমুক্ত বাংলা গড়বে বিজেপি।” এদিনও অনুপ্রবেশ ইস্যুতে সোচ্চার হন শাহ। প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে ভারত থেকে বার করার পক্ষে আবারও সওয়াল করলেন তিনি। রাজবংশী ভাষাকেও অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করারও বার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *