David Warner : গ্রেপ্তারির পর দোষ স্বীকার ওয়ার্নারের, কেরিয়ারে প্রশ্নচিহ্ন? - 24 Ghanta Bangla News
Home

David Warner : গ্রেপ্তারির পর দোষ স্বীকার ওয়ার্নারের, কেরিয়ারে প্রশ্নচিহ্ন?

Spread the love

David Warner : গ্রেপ্তারির পর দোষ স্বীকার ওয়ার্নারের, কেরিয়ারে প্রশ্নচিহ্ন?

কলকাতা : বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ডেভিড ওয়ার্নার (David Warner)। পাকিস্তান সুপার লিগ থেকে বিরতি নিয়ে অস্ট্রেলিয়াতে গাড়ি চালাতে গিয়ে গ্রেফতার হন ওয়ার্নার। ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু এক মাস পর আবার শুনানিতে গিয়ে হাজিরা দিতে হবে ওয়ার্নারকে। পিসিএল চলাকালীনই এই হাজিরার ঘটনা বেশ চাপের হয়ে উঠবে ওয়ার্নারের জন্য। এসবের মধ্যেই এসেছে নতুন রিপোর্ট। সেই রিপোর্টে জানানো হয়েছে, মদ খেয়ে গাড়ি চালানোর কথা স্বীকার করেছেন ওয়ার্নার নিজে।

রিপোর্টে জানা গিয়েছে, সিডনিতে ইস্টার সানডের রাতে পুলিশ ব্রেডিলাইজার টেস্ট করছিল। সেই সময়েই চেকপোস্টের বেশ কিছুটা দূরত্ব আগে গাড়ি পার্ক করার সময় পুলিশ ওয়ার্নারের গাড়ি দেখে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়ার্নার নিজে স্বীকার করেছেন, গাড়ি চালানোর আগে এক বন্ধুর সঙ্গে ৩ গ্লাস ওয়াইন খেয়েছিলেন ওয়ার্নার। ফলে, তাঁর শরীরে অ্যালকোহলের মাত্রা পরীক্ষার জন্য পুলিশ তাঁর শারীরিক পরীক্ষা করে। পরীক্ষায় ধরা পড়ে, ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪। এটি নির্ধারিত সীমার দ্বিগুনেরও বেশি। এই ঘটনার জন্যেই তাঁর উপরে Mid Range Drink & Driving অভিযোগ করে মামলা দায়ের হয়েছে। আগামী ৭ মে সিডনিতে ডাউনিং সেন্টারের লোকাল কোর্টে শুনানির জন্য যেতে হবে তাঁকে। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন ওয়ার্নার। বর্তমানে তিনি পিএসএল-এর দল করাচি কিংসের অধিনায়ক। টুর্নামেন্টের মাঝেই বিরতিতে তিনি গিয়েছিলেন নিজের দেশে। সেখানেই গ্রেফতার ওয়ার্নার।

এর আগেও ২০১৮ সালে বল ট্যাম্পারিং কাণ্ডে নির্বাসিত হয়েছিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ঘটনা ঘটার ফলে এক বছর ব্যান থাকতে হয়েছিল ওয়ার্নার ও স্মিথকে। টেস্ট ক্রিকেটে তিনি করেছেন মোট সাড়ে ৮ হাজারেরও বেশি রান। সর্বোচ্চ রান করেছিলেন ৩৩৫ রান বনাম পাকিস্তান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর যেভাবে বিভিন্ন দেশের লিগ খেলতেন ওয়ার্নার, তাতে এই মামলা তাঁর কেরিয়ারে একটা প্রশ্নচিহ্ন ফেলে দিল বলে মনে করছে ক্রিকেটমহল।

বিগ ব্যাশ লিগে ওয়ার্নার খেলেছিলেন সিডনি থান্ডার্সের হয়ে। এই বার গড়ে ৮৬.৬ রান করে টুর্নামেন্টের সেরা অধিনায়ক নির্বাচিত হন তিনি। যার মধ্যে রয়েছে ৬৫ বলে ১৩০ রানের ইনিংস। এবার এই মামলা কোনদিকে এগোয়, তাতেই নজর থাকবে বোর্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *