Rathin Ghosh Diet Chart : তিতো ছাড়া চলে না, ভোট প্রচারে চা-ই সঙ্গী রথীন ঘোষের - 24 Ghanta Bangla News
Home

Rathin Ghosh Diet Chart : তিতো ছাড়া চলে না, ভোট প্রচারে চা-ই সঙ্গী রথীন ঘোষের

Spread the love

দুয়ারে নির্বাচন। প্রচারের ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে প্রচার, জনসভা, কর্মীসভা চলছে। একের পর এক ঠাসা কর্মসূচির মধ্যে নিজেকে কীভাবে ফিট অ্যান্ড ফাইন রাখছেন প্রার্থীরা? গরমের মধ্যে শরীর ঠিক রাখতে প্রার্থীদের পাতে থাকছে কোন কোন খাবার? তারই খোঁজ নিল টিভি৯বাংলা। মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। গরমে কী খেয়ে প্রচারে বেরোচ্ছেন জানেন? রথীন ঘোষ জানিয়েছেন, সকালে একটা রুটি, ডিম ও চা খেয়ে বাড়ি থেকে বেরোন। দুপুরে বাড়িতে এসে ভাত খান। পাতে তিতো সবজি থাকবেই। এছাড়া কখনও পাতে মাছ, সবজি আবার রবিবার মাংস মাস্ট। বাড়ির খাবারই খেতে ভালবাসেন। বাইরে কিছুই খান না। শুধু চা ছাড়া তাঁর চলে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *