IPL 2026 : ছন্দে নেই বরুণ, দুশ্চিন্তা নাইট শিবিরে! - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 : ছন্দে নেই বরুণ, দুশ্চিন্তা নাইট শিবিরে!

Spread the love

IPL 2026 : ছন্দে নেই বরুণ, দুশ্চিন্তা নাইট শিবিরে!

কলকাতা : বহুদিন ধরে সময় ভাল যাচ্ছে না বরুণ চক্রবর্তীর। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝামাঝি থেকেই ফর্ম নেই তাঁর। উইকেট পেলেও রান দিচ্ছেন প্রচুর। যে কারণে তাঁকে নিয়ে একটু হলেও চিন্তায় কেকেআর শিবির। প্রথম ২ ম্যাচে হারের পর তাঁর ভূমিকায় উঠছে প্রশ্ন। মুম্বই ও হায়দরাবাদ – দুই ম্যাচেই পাওয়ার প্লে-তে মার খেয়েছেন বরুণ। আগের ম্যাচে মাত্র ২ ওভার বল করে তিনি ৩১ রান দিলেও কোনও উইকেট পাননি।

বরুনের এই অসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন কেকেআর অধিনায়ক রাহানে। তিনি বলেছেন,”আমাদের অনেক সময় বোলারের মানসিক অবস্থা বোঝা দরকার। কোনও বোলারকে যে ৪ ওভার করতেই হবে, এমন কোনও নিয়ম নেই। কারও কোনও দিন খারাপ গেলে তাকে আর চাপ দেওয়ার মানে নেই। অনুকূল দুটো ওভার ভাল বল করেছে।” ২ ওভার বল করে অনুকূল দিয়েছেন ১৬ রান। আগামী সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচে জিততেই হবে কেকেআর-কে নাহলে টানা ৩ ম্যাচে হারবে নাইটরা।

বরুণকে ছাড়া প্রশ্ন উঠছে ক্যামেরন গ্রিনকে নিয়েও। তাঁকে নিয়েই সুনীল গাভাস্কারের প্রশ্ন,”গ্রিন বল করতে না পারলে কেকেআরের উচিত, অন্য কোনও স্পেশালিস্ট ব্যাটারকে দলে নিয়ে আসা।” চার নম্বরে নেমে খুব একটা ভাল ফর্মে নেই গ্রিন। তাঁকে ছাড়া ৫ ও ৬ নম্বর নিয়েও ভাবতে হবে নাইটদের। বরুণ কে নিয়ে মত জানিয়েছেন ইরফান পাঠানও। তাঁর মতে, পাওয়ার প্লেতেই বরুণকে এনে ভুল করেছেন রাহানে। আরও পরে আসা উচিত ছিল তাঁর। ইরফান বলেছেন,”বরুণকে পরে আনা উচিত ছিল রাহানের। আগে ওকে বল করতে এনে ভুল করেছে কেকেআর।”

কেকেআরের বোলিং দুই ম্যাচেই নিরাশাজনক। ব্যাটে নেমে রান পাচ্ছেন না রিঙ্কুও। ছন্দে নেই কেকেআর ক্যাপ্টেন রাহানেও। আগের ম্যচে ভাল শুরু করেও হারতে হয়েছে কেকেআরকে। একজনও ভাল পার্টনারশিপ করতে পারেননি। দুই ম্যাচেই ২০০ রানের বেশি দিয়েছেন কেকেআরের বোলাররা।  ছন্দে নেই বরুণও। সব মিলিয়ে, ৬ তারিখের আগে প্রবল চাপে কেকেআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *