Sayantika Banerjee : হাওয়াই চটি পরেই প্রচার সারছেন সায়ন্তিকা, পছন্দের পোশাক কী?
চৈত্রে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও রোদ, কখনও বৃষ্টি। গরমের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রোদ, জল মাথায় নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নিজেদের কুল রাখতে কোন পোশাক বেছে নিচ্ছেন তাঁরা? কী ধরনের পোশাক পছন্দ তাঁদের? খোঁজ নিল টিভি৯ বাংলা। বরাহনগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিক বন্দ্যোপাধ্যায়। শাড়ি, হাওয়াই চটি পরেই নিজের বিধানসভা এলাকায় প্রচার সারছেন তারকা প্রার্থী। শাড়ি ছাড়া আবার সাদা কুর্তাও পরতে দেখা গিয়েছে তাঁকে। সায়ন্তিকা বলছেন,”চটিটা আমার স্বাচ্ছন্দের জায়গা। অনেক মন্দিরে যাই। অনেক মনীষীদের মাল্যদান করি। তখন জুতো খুলতে হয় বারবার। সেখানে চটি পরলে অনেক সুবিধা।” গরমে সাদা রঙের পোশাক পরতেই পছন্দ করেন তিনি।