WB Assembly Election 2026 : ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী আইনশৃঙ্খলা রক্ষার জন্য সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জানা গিয়েছে, ভোটের ফলপ্রকাশের পরও রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি CAPF। এছাড়া, ইভিএম ও স্ট্রং রুম পাহারায় মোতায়েন থাকবে ২০০ কোম্পানি বাহিনী। গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা থাকবেন। এদিকে রাজ্যে থাকছে প্রায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে এই প্রথম যে ভোটের পরে বাংলায় কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে এমনটা নয়। এর আগেও সেই ছবি দেখা গিয়েছে। কিন্তু এভাবে এই বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সিদ্ধান্ত নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।