জানেন কোন রাশির ব্যক্তি কীভাবে বদলা নেন? সমঝে চলুন তাঁদের - 24 Ghanta Bangla News
Home

জানেন কোন রাশির ব্যক্তি কীভাবে বদলা নেন? সমঝে চলুন তাঁদের

Spread the love

জানেন কোন রাশির ব্যক্তি কীভাবে বদলা নেন? সমঝে চলুন তাঁদের

একেকজনের ব্যক্তিত্ব একেক রকমের হয়। কেউ চিমটি কাটলে হেসে উড়িয়ে দেন, কেউ আবার মনে মনে হিসেব কষেন কড়ায়-গণ্ডায় বদলা নেওয়ার। বিশেষ করে প্রকাশ্য জনসমক্ষে কেউ অপমান করলে বা ছোট করে কথা বললে,কার প্রতিক্রিয়া কেমন হবে—তা কিন্তু অনেকটাই নির্ভর করে আমাদের জন্মরাশির ওপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিক গঠন কেমন হবে, তার একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে গ্রহ-নক্ষত্রের অবস্থান। কোন রাশির জাতক-জাতিকারা অপমানের উত্তরে ঠিক কী করেন। চলুন দেখে নেওয়া যাক আপনার রাশির ধরনটি ঠিক কেমন। কী বলছে জ্যোতিষশাস্ত্র?

মেষ, মিথুন ও বৃশ্চিক

এই তিন রাশির জাতক-জাতিকাদের সঙ্গে পাঙ্গা নিতে যাওয়ার আগে দু’বার ভাবা উচিত। বিশেষ করে মেষ, মিথুন ও বৃশ্চিক রাশির কাউকে যদি কেউ অপমান করে বা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তবে তাঁরা হাত গুটিয়ে বসে থাকার পাত্র নন। এঁরা সেই অপমানের বদলা নিতে বদ্ধপরিকর। বলা হয়, নিজের আত্মসম্মানে আঘাত লাগলে এঁরা শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দিতেও পিছপা হন না। তাই এঁদের সঙ্গে বিবাদে না জড়ানোই বুদ্ধিমানের কাজ।

কর্কট ও মীন

রাশিচক্রের সবচেয়ে সংবেদনশীল রাশি বলা হয় এই দু’টিকে। কর্কট ও মীন রাশির জাতক-জাতিকারা অত্যন্ত নরম মনের মানুষ হন। কেউ অপমান করলে এরা পাল্টা আক্রমণ করার কথা ভাবতেই পারেন না। বরং অপমানের কষ্টে এঁরা কুঁকড়ে যান। এমনকি পরিস্থিতির চাপে এরা কেঁদে ভাসিয়ে দিতে পারেন। অপমানের যন্ত্রণা এরা অনেকদিন মনে পুষে রাখেন, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেন না।

বৃষ, ধনু ও কুম্ভ

বৃষ, ধনু কিংবা কুম্ভ রাশির জাতক জাতিকারা এক অনন্য কৌশলে পরিস্থিতি সামাল দেন। এঁদের কেউ অপমান করতে এলে উল্টে অপমানকারী নিজেই লজ্জিত হয়ে পড়তে পারেন। কারণ এই রাশির মানুষেরা কোনও ধরনের নেতিবাচক মানসিকতা বা হিংসাকে প্রশ্রয় দেন না। আপনার করা বিদ্রূপের উত্তরে এঁরা স্রেফ একটা চিলতে হাসি উপহার দেবেন। এঁদের পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং হাসিই শত্রুপক্ষকে মানসিকভাবে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

সিংহ, তুলা, মকর ও কন্যা

এই চার রাশির জাতক-জাতিকারা সবচেয়ে মজার মানুষ। এঁদের অপমান করতে যাওয়া মানে সময়ের অপচয়। কারণ, সিংহ, তুলা, মকর ও কন্যার জাতক-জাতিকারা অপমানকে একেবারেই পাত্তা দেন না। তাঁরা নিজের দুনিয়ায় এতটাই মগ্ন থাকেন যে শত্রুর আস্ফালন তাঁদের কানেই পৌঁছায় না। তাঁদের এই ‘ডোন্ট কেয়ার’ মনোভাব অনেক সময় আক্রমণকারীকে বেশি অস্বস্তিতে ফেলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *