Burdwan: ‘জয় বাংলা’, পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান, তপ্ত জোতরাম - 24 Ghanta Bangla News
Home

Burdwan: ‘জয় বাংলা’, পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান, তপ্ত জোতরাম

Spread the love

Burdwan: ‘জয় বাংলা’, পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান, তপ্ত জোতরাম

বর্ধমান: বিজেপি প্রার্থী এলাকায় ঢুকতেই ‘জয় বাংলা’, পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তপ্ত হল পূর্ব বর্ধমানের জোতরাম। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক প্রচার ক্রমশ তীব্র হচ্ছে জেলায়। বুধবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়। বর্ধমান ২ নম্বর ব্লকের জোতরাম ভীমরাজ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী।

বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছতেই প্রার্থীকে লক্ষ্য করে এলাকার কয়েকজন মহিলা মুখো কালো কাপড় বেধে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। তারই পাল্টা হিসেবে বিজেপি কর্মী-সমর্থকেরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। দুই পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

এরপর জোতরাম থেকে আমীরপুর হয়ে কান্দরসোনা পর্যন্ত জনসংযোগে অংশ নেন বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। সঞ্জয় দাসের অভিযোগ, “যাঁরা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, তাঁরা কেউ এলাকার সাধারণ মানুষ নন। কেউ পঞ্চায়েত সদস্য, কেউ প্রধান। সুতরাং তৃণমূল কংগ্রেসের এসব ফন্দি।”

যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের কটাক্ষ, “বিজেপি মহিলাদের সম্মান দেয় না। এটা তারই প্রতিফলন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *