BJP Candidate List: টিকিট পেলেন শান্তনু ঠাকুরের স্ত্রী, চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

কলকাতা: চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার সকালে ১৩টি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। রয়েছে সিতাই, মগরাহাট, গড়বেতার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। সদ্য দলে যোগ দেওয়া সন্তোষ পাঠককেও টিকিট দিয়েছে বিজেপি। দেখে নিন পুরো তালিকা।
| ক্র. নং | বিধানসভা নম্বর ও নাম | প্রার্থীর নাম |
|---|---|---|
| ১. | ৬ সিতাই (অজা) / Sitai (SC) | শ্রী আশুতোষ বর্মা |
| ২. | ৮ নাটাবাড়ী / Natabari | শ্রী গিরিজা শঙ্কর রায় |
| ৩. | ৯৪ বাগদা (অজা) / Bagda (SC) | শ্রীমতী সোমা ঠাকুর |
| ৪. | ১৪১ মগরাহাট পূর্ব (অজা) / Magrahat Purba (SC) | শ্রী উত্তম কুমার বনিক |
| ৫. | ১৪৪ ফালতা / Falta | শ্রী দেবাংশু পান্ডা |
| ৬. | ১৫১ সোনারপুর উত্তর / Sonarpur Uttar | শ্রী দেবাশীষ ধর |
| ৭. | ১৬২ চৌরঙ্গী / Chowrangee | শ্রী সন্তোষ পাঠক |
| ৮. | ১৭৩ হাওড়া দক্ষিণ / Howrah Dakshin | শ্রী শ্যামল হাতী |
| ৯. | ১৭৫ পঞ্চলা / Panchla | শ্রী রঞ্জন কুমার পাল |
| ১০. | ২১১ চন্ডীপুর / Chandipur | ডঃ পীযূষ কান্তি দাস |
| ১১. | ২৩৩ গারবেটা / Garbeta | শ্রী প্রদীপ লোধা |
| ১২. | ২৬৫ মেমারী / Memari | শ্রী মানব গুহ |
| ১৩. | ২৮৩ বারাবনী / Barabani | শ্রী অরিজিত রায় |
দ্বিতীয় তালিকার পরিবর্তন
| ১. | ১৬ ময়নাগুড়ী (অজা) / Maynaguri (SC) | শ্রী লালিম রায় |