West Bengal Election 2026 Live: বিজেপির প্রার্থী তালিকায় চমক, রাতে আরও একটি লিস্ট প্রকাশ কমিশনের

ভোটের দিন ক্রমশ এগিয়ে আসছে। ঝড়-বৃষ্টিতে বাংলার তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। পুরোদমে চলছে প্রার্থীদের প্রচার। সোমবার থেকে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সোমবার রাতে নির্বাচন কমিশন জানিয়েছে সোমবার রাজ্যের মোট ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার সকালেই ১৩টি নাম নিয়ে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।