তৃণমূলের অভিযোগ পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন - 24 Ghanta Bangla News
Home

তৃণমূলের অভিযোগ পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন

Spread the love

তৃণমূলের তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ সাংবাদিক বৈঠক করে বাংলায় নিযুক্ত চার পর্যবেক্ষকের বিরুদ্ধে ওই আগে দুর্নীতির অভিযোগ সামনে আনেন। চার জনের ছবি দেখান, তার নীচে লেখা ছিল ‘EXPOSE’। তৃণমূলের অভিযোগের পরে মালদহের চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক পরির্বতন করে দিল নির্বাচন কমিশন। নতুন পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহার ক্যাডারের আইপিএস অফিসার হৃদয় কান্তকে নিয়োগ করেছে কমিশন। হৃদয়ের বাড়ি ঝাড়খণ্ডে। এর আগে কমিশন মালদহের চার কেন্দ্র-মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগরে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল জয়ন্ত কান্তকে। জয়ন্ত উত্তরপ্রদেশের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *