Energy Lockdown : ভারতে এনার্জি লকডাউন? সত্যিটা জানালেন কিরেন রিজিজু
যুদ্ধ থামার ইঙ্গিত নেই। বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে শোনা যাচ্ছে ফের লকডাউন হতে চলেছে ভারতে? যদিও কোভিডের লকডাউনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এনার্জি লকডাউন হতে পারে ভারতে। গত কয়েকদিন ধরেই এনার্জি লকডাউন শব্দটা ট্রেন্ডিংয়ে রয়েছে। লকডাউনের আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সত্যি কি লকডাউন হতে চলেছে ভারতে? এই বিষয়ে মুখ খুলেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতে লকডাউনের কোনও সম্ভাবনা নেই। আর কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, শুনে নিন