Nirmala Sitharaman : পেট্রল-ডিজ়েলে কেন কমল আবগারি শুল্ক, জানালেন নির্মলা সীতারমণ - 24 Ghanta Bangla News
Home

Nirmala Sitharaman : পেট্রল-ডিজ়েলে কেন কমল আবগারি শুল্ক, জানালেন নির্মলা সীতারমণ

Spread the love

Nirmala Sitharaman : পেট্রল-ডিজ়েলে কেন কমল আবগারি শুল্ক, জানালেন নির্মলা সীতারমণ

নয়াদিল্লি : পেট্রল-ডিজ়েলের উপর অতিরিক্ত আবগারি শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের উপকৃত হতে চলেছেন সাধারণ মানুষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর দাবি, সরকারের সিদ্ধান্তে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির থেকে রক্ষা পাবেন ভোক্তারা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের উপর যাতে কোনও বোঝা না বাড়ে, তা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নির্মলা সীতারমণ এক্স হ্যান্ডেলে লিখেছেন,”পশ্চিম এশিয়ার সংকটের কথা মাথায় রেখে দেশে পেট্রল ও ডিজ়েলের উপর প্রতি লিটারে ১০ টাকা করে অতিরিক্ত আবগারি শুল্ক কমানো হয়েছে। এই পদক্ষেপ মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করবে ভোক্তাদের।” তিনি আরও লেখেন, “ডিজেল রপ্তানির উপর প্রতি লিটারে ২১.৫ টাকা শুল্ক আরোপ করা হয়েছে। ATF অর্থাৎ এভিয়েশন টারবাইন ফুয়েল-এর উপর প্রতি লিটারে ২৯.৫ টাকা শুল্ক আরোপ করা হয়েছে।”

‘দাম বাড়া উচিত নয়’

পেট্রল-ডিজ়েলের উপর আবগারি শুল্ক কমানোর বিষয়ে নির্মলা সীতারামন বলেন,”প্রধানমন্ত্রী বারবার নিশ্চিত করেছে জনগণের উপর LPG বা জ্বালানির ঘাটতির চাপ না পড়ে। মোদি আরও বলেছেন ভোক্তাদের জন্য দাম বাড়া উচিত নয়। এই বিষয়টি মাথায় রেখে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যাতে তেল কোম্পানিগুলি কাঁচা তেল কেনা বন্ধ না করে এবং দেশে জ্বালানির কোনও ঘাটতি না হয়। দেশে ATF-এর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে রপ্তানির উপর আবগারি শুল্ক বাড়ানো হয়েছে।

কতটা কমানো হয়েছে শুল্ক?

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রলের আবগারি শুল্ক আগে প্রতি লিটারে ১৩ টাকা ছিল। এখন তা কমিয়ে ৩ টাকা করা হয়েছে। ডিজেলের আবগারি শুল্ক আগে প্রতি লিটারে ১০ টাকা ছিল। শুল্ক কমিয়ে নেওয়ায় ডিজ়েলের উপর শূন্য হয়েছে শুল্ক।

লকডাউন নিয়ে কী বললেন?

এনার্জি লকডাউনের দাবিকে খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লকডাউনের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “সরকার এমন কোনও পদক্ষেপ করার কথা ভাবছে না। কোনও লকডাউন হবে না। কোভিডের মতো পরিস্থিতি তৈরি হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *