Ram Navami: মেলেনি অনুমতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই রাম পুজো ABVP - 24 Ghanta Bangla News
Home

Ram Navami: মেলেনি অনুমতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই রাম পুজো ABVP

Spread the love

ABVP-কে রামনবমী পালনে অনুমতি দিল না কলকাতা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে পুজো করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরস্বতী পুজো ছাড়া অন্য কোনও পুজো ক্যাম্পাসে করা যাবে না। তাই রামনবমী পালনে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমতি না দিলেও পুজো বন্ধ করেনি ABVP। বন্ধ গেটের সামনেই পুজো করলেন ABVP সমর্থিত ছাত্রছাত্রীরা। এক উদ্যোক্তা ছাত্রের বক্তব্য, “যদি ক্যাম্পাসের ভিতরে ইফতার পালিত হতে পারে, তাহলে রামনবমীও পালিত হতে পারত। তবে আমরা বাইরেই পুজোটা করছি।” অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও এদিন রামনবমী পালন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *