'জগদ্ধাত্রী' বেঙ্গল টপার! বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং কমল - Bengali News | Which are the top five serials of recent times - 24 Ghanta Bangla News
Home

‘জগদ্ধাত্রী’ বেঙ্গল টপার! বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং কমল – Bengali News | Which are the top five serials of recent times

Spread the love

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘জগদ্ধাত্রী’ ৭ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। গত সপ্তাহের তুলনায় এই ধারাবাহিকের রেটিং কমেছে। দ্বিতীয় স্থানে আছে ‘পরিণীতা’। ৬.৬ পেয়ে এটা প্রথম স্থান ধরে রাখতে পারল না। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। ৬.৫ পেয়ে ‘ফুলকি’ রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ‘পরশুরাম’। ‘পরিণীতা’-কে কড়া টক্কর দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এই সপ্তাহে ৬.২ পেয়েছে সেটি। পাঁচ নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৬ রেটিং সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে এবার নেই ‘গীতা এলএলবি’। ৫ রেটিং সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ অল্পের জন্য প্রথম পাঁচে নেই। যদিও ৫.৪ রেটিং নিয়ে এবার স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। ‘চিরসখা’ আছে ৫.৪-এ। ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি। ‘কথা’ ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৫.৫। আগের সপ্তাহের চেয়ে রেটিং বেড়েছে এই ধারাবাহিকের।

ব্লকবাস্টার ধারাবাহিক সেটাই যেটা বার্ক রেটিং অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে বেঙ্গল টপার হবে। ইদানীং তাক লাগিয়ে দিচ্ছিল ‘পরিণীতা’। ঈশানী চট্টোপাধ্যায় আর উদয় প্রতাপ সিং রয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে। রাত আটটার সময়ে দেখানো হয় এই ধারাবাহিক। একই চ্যানেলে রাট আটটাতে দেখানো হতো আদৃত রায় আর সৌমিতৃষা কুণ্ডু অভিনীত ‘মিঠাই’। জানেন কি, কতবার সেটি বেঙ্গল টপার হয়েছে? শুনলে তাক লেগে যাওয়ার জোগাড়। ‘মিঠাই’ নাকি ৫৬ বারের বেঙ্গল টপার। ‘গীতা এলএলবি’ নাকি ৬ বার বেঙ্গল টপার হয়েছে। ‘কথা’ বেঙ্গল টপার হয়েছে ৯ বার। ‘গাঁটছড়া’ আর ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক ১৮ বার বেঙ্গল টপার হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *