এ সব কী খাচ্ছেন সৌমিতৃষা! দেখেই চোখ কপালে ভক্তদের - Bengali News | Netizens are shocked to see soumitrisha kundu eating habit - 24 Ghanta Bangla News
Home

এ সব কী খাচ্ছেন সৌমিতৃষা! দেখেই চোখ কপালে ভক্তদের – Bengali News | Netizens are shocked to see soumitrisha kundu eating habit

Spread the love

ভক্তদের চোখের মণি তিনি। সামাজিক মাধ্যমে তাঁর জনপ্রিয়তাও তুঙ্গে। তবে এবার সৌমিতৃষা কুন্ডুকে দেখে রীতিমতো আঁতকে উঠলেন ভক্তরা। ‘এ সব কী খাচ্ছেন তিনি’? বিশ্বাসই হল না ভক্তদের! ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা নিজেই। গরম চা আর সঙ্গে কুলফি– হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই দু’টোই মিশিয়ে খাচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “চা ও কুলফি একসঙ্গে কখনও খেয়েছেন? হাইওয়ে দিয়ে যাওয়ার সময় এটিই আমার সবচেয়ে প্রিয় খাবার।”

সৌমিতৃষার ওই অদ্ভুত কম্বিনেশন দেখে এক ভক্ত লিখেছেন, “এ সব কী খাচ্ছেন দিদি। শরীর খারাপ হয়ে যাবে তো!” আর একজন লিখেছেন, “তোমার মতো আমারও এই কম্বো ভীষণ পছন্দের দিদি। আনন্দে কর।” সৌমিতৃষা খাদ্যরসিক। অতীতে বহু সাক্ষাৎকারে এ কথা শেয়ার করেছেন তিনি। এর আগে টিভিনাইন বাংলাকে বলেছিলেন, সব রকম খাবারই খান তিনি। তবে ওজন খুব বেড়ে গেলে ডায়েট থেকে শুধু বাদ দেন মিষ্টি। তাঁর কথায়, “এক মাস গিয়েই বুঝে গিয়েছি জিম-টিম ন্যাকামি। আমার দ্বারা হবে না। তাই আর ও পথে এখনই পা বাড়াচ্ছি না। খাবার বিষয় সচেতনতা বাড়াতে হবে, এটা মাথার রাখার চেষ্টা করি। তবে সবক্ষেত্রে পেরে উঠি না।” কিছু দিন আগেই ‘প্রধান’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। খুব শীঘ্রই রাজ চক্রবর্তীর প্রযোজনায় কাজ করার কথা রয়েছে তাঁর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *