দেহ আটকে লিফটে, রক্ত পড়ছিল টপটপ করে… RG Kar-র ঘটনার ভয়ঙ্কর সত্যি এল সামনে - 24 Ghanta Bangla News
Home

দেহ আটকে লিফটে, রক্ত পড়ছিল টপটপ করে… RG Kar-র ঘটনার ভয়ঙ্কর সত্যি এল সামনে

Spread the love

ভেঙে গিয়েছে পাঁজরের হাড়, ফেটে গিয়েছে ফুসফুস-হৃৎপিণ্ড! আরজিকর হাসপাতালে ছেলের ভাঙা হাতের চিকিৎসা করাতে এসেছিলেন নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দোপাধ্যায়। ট্রমা কেয়ারের লিফট ছিড়ে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই পুলিশ হাসপাতালের নিরাপত্তারক্ষী সহ ৫ জনকে গ্রেফতার করেছে। তবে প্রশ্ন উঠছে, এই মৃত্যুর দায় নেবে কে? তাঁর স্ত্রীর দাবি, লিফটে করে উপরে উঠছিলেন তারা, হঠাৎ লিফট নামতে শুরু করে। বেসমেন্টে গিয়ে লিফটের দরজা খুললেও বাইরের গেটে তালা থাকায় বের হতে পারেননি। এরপরই ঘটে দুর্ঘটনা। অরূপের স্ত্রী ও সন্তান লিফটের গর্তে পড়ে গেলেও, অরূপ লিফ্‌টের দরজায় আটকে যান। সেই অবস্থাতেই লিফট উপরের দিকে আবার উঠতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *