Narendrapur Incident: নরেন্দ্রপুরের স্কুল শিক্ষকদের মারধরের ঘটনায় গ্রেফতার ২ তৃণমূলকর্মী - Bengali News | Narendrapur Police arrest 2 TMC workers allegedly beating teachers inside school - 24 Ghanta Bangla News
Home

Narendrapur Incident: নরেন্দ্রপুরের স্কুল শিক্ষকদের মারধরের ঘটনায় গ্রেফতার ২ তৃণমূলকর্মী – Bengali News | Narendrapur Police arrest 2 TMC workers allegedly beating teachers inside school

Spread the love

নরেন্দ্রপুর: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার একটি স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছিল শনিবার। স্কুলের ভিতর গুণ্ডাগিরির এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের শিক্ষক-শিক্ষিকারা। ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছিল রাজ্যের শিক্ষা দফতর। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবারই দুজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃত দুজনই স্থানীয় তৃণমূলকর্মী বলে এলাকায় পরিচিত। যদিও ধৃতদের দাবি, ঘটনার সময় স্কুলে ছিলেন না তাঁরা। তাঁদের ফাঁসানো হচ্ছে। ধৃতদের রবিবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

স্কুলে ঢুকে শিক্ষকদের উপর হামলার ঘটনায় ধৃতেরা হলেন মহেশ্বর নাড়ু এবং সনু মণ্ডল। যদিও ধৃতদের দাবি, তাঁদের ফাঁসানো হয়েছে। নরেন্দ্রপুরের স্কুলে হামলার ঘটনায় প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ, বনহুগলি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক নাড়ু, পঞ্চায়েতের সদস্য ও বনহুগলি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আকবর আলি খান ও স্কুলের পরিচালন কমিটির সদস্য অলোক নাড়ুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিক্ষকরা। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাঁদের কেউ এখনও পর্যন্ত গ্রেফতার হননি।

এই ঘটনার তদন্তের জন্য নরেন্দ্রপুর থানায় এসেছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি। উপস্থিত আছেন এলাকার বিধায়ক ফিরদৌসি বেগম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *