West Bengal Election 2026 Live: আজ-কালের মধ্যেই বের হতে চলেছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার, জোর কোন কোন বিষয়ে?

Live Assembly Election 2026 News Updates in Bengali: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার চূড়ান্ত। আজকালের মধ্যেই প্রকাশিত হবে রাজ্যের শাসক দলের ইস্তেহার। সামাজিক সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষায় জোর শাসকদলের। একইসঙ্গে ভোট যুদ্ধে বাঙালি অস্মিতা আবারও হাতিয়ার তৃণমূলের। সেই সঙ্গে বিজেপির বাংলা দখল ও বাঙালিকে হেনস্থার বিরুদ্ধে রাজনৈতিক ভাবে যুদ্ধ ঘোষণা করছে তৃণমূল। একুশের ভোটে তৃণমূলের স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবারের ভোটে নতুন স্লোগান হতে চলেছে ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’।