ভোটেবঙ্গে TMC নেতা খুনে উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব - 24 Ghanta Bangla News
Home

ভোটেবঙ্গে TMC নেতা খুনে উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব

Spread the love

ভোটের বঙ্গে তৃণমূল নেতার দেহ উদ্ধার। হাড়োয়ার তৃণমূল কর্মীর দেহ উদ্ধার মিনাখাঁয়। মৃতের নাম কাজী মসিউর রহমান।  জানা যাচ্ছে, তিনি হাড়োয়া বিধানসভার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গাঙনিয়া ১৭৮ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করেছেন দলেরই একাংশ। সরাসরি অভিযোগ উঠেছে দেগঙ্গা দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসু কৃষ্ণের বিরুদ্ধে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় প্রামাণিকের বক্তব্য, “পাড়ায় সমাধানের ঢালাই রাস্তা নিয়ে প্রতিবাদ করেছিলেন। তার জেরেই এই ঘটনা ঘটতে পারে। কালকে রাতে কেউ ফোন করে ডাকতে পারে। সেই ফোন পেয়েই বেরিয়ে যায়। তারপর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *