বামেদের দ্বিতীয় দফার তালিকা এল সামনে
কলকাতা : দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ বামেদের। প্রথম দফায় ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। পরে আরও ১০ আসনে প্রার্থী ঘোষণা করে CPIML লিবারেশন। সেক্ষেত্রে মোট ২০২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। দ্বিতীয় দফায় ৩২ আসনের নাম ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত ২৯৪ আসনের মধ্যে ২৩৪টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে শান্তি গিরিকে। টালিগঞ্জে লড়বেন পার্থপ্রতিম বিশ্বাস। রানিনগরে সিপিএম প্রার্থী জামাল হোসেন।