বাম-বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে প্রার্থী তালিকায় কী চমক দেবে TMC? - 24 Ghanta Bangla News
Home

বাম-বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে প্রার্থী তালিকায় কী চমক দেবে TMC?

রবিবার বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ২ দফায় বাংলায় ভোটগ্রহণ হবে। ২৩ ও ২৯ এপ্রিল। আর কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট ও বিজেপি। পদ্মশিবিরের প্রার্থী তালিকায় চমক শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু নন্দীগ্রাম ও ভবানীপুরে প্রার্থী হবেন। বাম ও বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একসঙ্গে ২৯৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। আবার তৃণমূলের প্রার্থী তালিকায় কোনও চমক থাকবে কি না, তা নিয়ে কৌতূহল বাড়ছে। কারা প্রার্থী হবেন তৃণমূলের? উত্তর জানা যাবে মঙ্গলবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *