President of India: রাষ্ট্রপতির সফরে ‘প্রশাসনিক অসহযোগিতা’! বঙ্গে আদিবাসী উন্নয়নেও প্রশ্ন
কলকাতা: রাষ্ট্রপতির মন্তব্যে তুমুল বিতর্ক। থেমে নেই তৃণমূলও। সুর চড়িয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আদিবাসীদের অপমানের অভিযোগকে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী, কাঠগড়ায় তুলল পদ্ম শিবির। রাষ্ট্রপতি বললেন, আমার মনে কেউ সাঁওতালদের আটকাচ্ছে। কেউ মনে হয় চায় না ওদের উন্নতি হোক, ওরা একজোট হোক। কেউ মনে হয় সাঁওতাল শিক্ষিত হোক, শক্তিশালী হোক। শনিবার শিলিগুড়িতে করা এ মন্তব্যে নিয়েই সরগরম ভোটবঙ্গের রাজনৈতিক মহল।