অবসরের গুঞ্জন, সূর্যকে নিয়ে হইচই ভারতীয় ক্রিকেটমহলে! - 24 Ghanta Bangla News
Home

অবসরের গুঞ্জন, সূর্যকে নিয়ে হইচই ভারতীয় ক্রিকেটমহলে!

Spread the love

অবসরের গুঞ্জন, সূর্যকে নিয়ে হইচই ভারতীয় ক্রিকেটমহলে!

কলকাতা : আগামীকাল ফাইনাল যুদ্ধে আহমেদাবাদে নামতে চলেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও তাঁর দল। কালকে জিতে এক অভূতপূর্ব রেকর্ডের মুখোমুখি হবে ভারত। প্রথম দল হিসেবে ৩ বার বিশ্বকাপ জিতবে ভারত। কলকাতা : আগামীকাল ফাইনাল যুদ্ধে আহমেদাবাদে নামতে চলেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও তাঁর দল। কালকে জিতে এক অভূতপূর্ব রেকর্ডের মুখোমুখি হবে ভারত। প্রথম দল হিসেবে ৩ বার বিশ্বকাপ জিতবে ভারত। তবে ইতিমধ্যেই একটি খবর নিয়ে শোরগোল পরে গিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। বলা হচ্ছে, আগামীকাল ট্রফি জিতে অবসর গ্রহণ করতে পারেন সূর্যকুমার যাদব। এর আগের বিশ্বকাপেই বিশ্বকাপ জিতে অবসর গ্রহণ করেছিলেন রোহিত, কোহলি ও জাদেজা। তাঁদের দেখানো রাস্তায় হাঁটতে চলেছেন ভারত অধিনায়ক ?

অধিনায়ক হিসেবে সূর্য এই বিশ্বকাপে সফল হলেও ব্যাটার হিসেবে প্রত্যাশাপূরণে ব্যর্থ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর থেকেই তাঁর ব্যাট শান্ত। গোটা টুর্নামেন্টে দল ভাল পারফরম্যান্স করলেও সূর্য ব্যর্থ হচ্ছেন ক্রমাগত। উল্লেখযোগ্য বিষয় হল, সূর্যকুমার শুধুমাত্র কুড়ি বিশের খেলা খেলেন। অন্য ফরম্যাটে তাঁকে সেভাবে দেখা যায় না। ফলে, তাঁর ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকলে তাঁকে অপসারণের কথা ভাবতে পারে বোর্ড। ইতিমধ্যেই গুজব উঠেছে, কাপ জিতলে আগামীকাল আহমেদাবাদ স্টেডিয়ামেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেবেন সূর্যকুমার। রিপোর্টে এও বলা হচ্ছে, সূর্যের ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় দলের জার্সির অপেক্ষায় বহু যোগ্য ক্রিকেটার অপেক্ষা করছেন। সূর্যকে সরিয়ে তাদের সুযোগ দিতে পারে বোর্ড। যদিও এই বিষয়ে সূর্য নিজে বা বোর্ড – কেউই কোনও মন্তব্য করেননি।

অধিনায়ক হিসেবে সূর্যকুমারের রেকর্ড মারাত্বক ভাল। ২০২৪ সালের জুলাই মাস থেকে তিনি দায়িত্ব নেওয়ার পর একটাও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি ভারত। যদিও অতীতে দেখা গেছে, শুধুমাত্র অধিনায়কত্বের উপর কখনোই বিসিসিআই দলে কাউকে সুযোগ দেয় না। আগামীকাল ফাইনালে ভারতের জয়ের পাশাপাশি তাঁর অবসর সংক্রান্ত গুজবও আলোচনার কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *