Indian Cricket : বিশ্বকাপের মধ্যেই ভারতীয় দলের তীব্র নিন্দা বাভুমাদের! - Bengali News | Temba Bavuma and other ex cricketers condemns the situation of india and pakistan - 24 Ghanta Bangla News
Home

Indian Cricket : বিশ্বকাপের মধ্যেই ভারতীয় দলের তীব্র নিন্দা বাভুমাদের! – Bengali News | Temba Bavuma and other ex cricketers condemns the situation of india and pakistan

Spread the love

কলকাতা : গতবছর এশিয়া কাপ থেকেই শুরু হয়েছে এই বিষয়টা। আরও স্পষ্ট করে বললে, পহেলগাঁও হামলার পর থেকেই। এই হামলার পর থেকেই তলানিতে ভারত-পাক সম্পর্ক। এশিয়া কাপেই মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ, ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে মুখোমুখি হলেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তিলক, বুমরারা। একই ভাবে চলতি বিশ্বকাপেও হাত মেলাতে দেখা যায়নি সূর্যকুমার ও সলমন আলি আগাকে। এই হাত না মেলানো নিয়ে অনেকে অনেক মন্তব্য করলেও এবার ভারতকেই একপ্রকার দুষলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও ‘স্যার’ অ্য়ালেস্টার কুক।

টিভি সম্প্রচারকারী সংস্থার হয়ে কমেন্ট্রি করছেন বাভুমা। এই বিষয়ে তিনি বলেন,”বাইরে থেকে দেখলে জিনিসটা অপ্রীতিকর। ক্রিকেটের জন্য এটি শোভনীয় নয়। দিন শেষে ক্রিকেট ভদ্রলোকদের খেলা।” হাত না মেলানোর বিপক্ষে থেকেও বাভুমা জানিয়েছেন, ভারত ও পাক – দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্বন্ধে তাঁর কোনও ধারণা নেই। তিনি বলেছেন,”দুই দেশের সম্পর্ক নিয়ে আমার ধারণা নেই। আমি একজন ক্রিকেট সমর্থকের দৃষ্টিভঙ্গি থেকে বলছি, জিনিসটা অশোভনীয়।” একই মত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ও অ্য়ালেস্টার কুকের। ভন বলেছেন,”ক্রিকেটের মাঠে করমর্দন হবে না, বিষয়টা খুব দুঃখের। বিষয়টা তিক্ততায় ভরে গিয়েছে। সমর্থন না করলেও একটু বিতর্কিত মন্তব্য করেছেন কুক। তিনি বলেছেন,”ওরা কী ক্যামেরার আড়ালে কথা বলছে না ? দেখে মনে হচ্ছে, পুরোটাই নাটক। ক্যামেরার সামনে কোনও কথা নেই। আড়ালে সবাই একে অপরের সঙ্গে মিশছে।”

বিশ্বকাপে টসের সময় হাত মেলাননি সূর্য ও সলমন। খেলা শেষের পরও হাত মেলাতে দেখা যায়নি তাঁদের। কিন্তু অনুশীলনে দেখা গেছে, ভারত ও পাকিস্তানের কয়েক জন ক্রিকেটার নিজেদের মধ্যেই গল্পে মশগুল। তার থেকেই অনুমান, বাইরে থেকে হাত না মেলালেও হয়ত ভিতরে ভিতরে সম্পর্ক ভালোই রয়েছে দুই দেশের ক্রিকেটারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *