CAA: ভোটের মুখে তড়িঘড়ি তৈরি হল ৪ কমিটি, কারা থাকবেন, কী কাজ... - Bengali News | 4 empowered commttees created for CAA in West Bengal - 24 Ghanta Bangla News
Home

CAA: ভোটের মুখে তড়িঘড়ি তৈরি হল ৪ কমিটি, কারা থাকবেন, কী কাজ… – Bengali News | 4 empowered commttees created for CAA in West Bengal

Spread the love

নয়া দিল্লি: বাংলার ভোটে যে মতুয়ারা বড় ফ্যাক্টর, তা বলার অপেক্ষা রাখে না। ভোট এলে বিজেপি থেকে তৃণমূল, সব দল যেভাবে মতুয়াগড়ে যাতায়াত বাড়েই, তাতেই স্পষ্ট হয়ে যায় মতুয়া ভোট কারও কাছেই অবহেলার যোগ্য নয়। কিন্তু এসআইআর আবহে সেই মতুয়াদের ভোট নিয়েই প্রশ্ন উঠেছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে, মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে। ফলে তাঁদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। নামগুলি বিচারাধীনও রাখা হয়নি। এদিকে নির্বাচন কমিশন জানাচ্ছে, নাগরিকত্ব না থাকলে তাঁদের ভোটাধিকার দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। এই আবহেই তড়িঘড়ি পরপর কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

মতুয়াদের নাম বাদ পড়ায় চাপ বাড়ছে রাজ্য বিজেপি নেতৃত্বের উপর।  এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন শান্তনু মৈত্র। তারপরই নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী কেন্দ্র! গত ১০ দিনের পরপর মোট ৪টি কমিটি গঠন করা হয়েছে। এই এমপাওয়ার্ড কমিটিগুলির কাজ হবে সিএএ-তে আবেদনকারীদের তথ্য় ও নথি খতিয়ে দেখে দ্রুত নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা।

ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের এই ‘এমপাওয়ার্ড কমিটি’ (Empowered committee)-র নেতৃত্বে থাকবেন পশ্চিমবঙ্গের জনগণনা বাস্তবায়নের (census operations West Bengal) দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটির সদস্য হিসেবে থাকবেন আইবি অর্থাৎ গোয়েন্দা বিভাগের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, FRRO-র মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক। নাগরিকত্ব প্রদানের বা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *