Election Commission: একাধিক দফায় হবে ভোট? কী উঠে এল বৈঠকে? - Bengali News | Will there be multiple rounds of voting? Said by Election Commission - 24 Ghanta Bangla News
Home

Election Commission: একাধিক দফায় হবে ভোট? কী উঠে এল বৈঠকে? – Bengali News | Will there be multiple rounds of voting? Said by Election Commission

Spread the love

কলকাতা: ভোটের আগে বৈঠক নির্বাচন কমিশন। ৯ তারিখ রাজ্যে আসছে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন দল। ১০ তারিখ বৈঠক করা হবে। তারপরই ভোট ঘোষণা হবে। তবে আগাম ভোটের প্রস্তুতি নিয়ে সোমবারও একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনিক কর্তাদের একাংশ।

এ দিনের বৈঠক থেকে কমিশনের স্পষ্ট নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী যাতে কোনও আতিথেয়তা গ্রহণ না করে। বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন,ঝাড়গ্রাম-ওড়িষা থেকে একশো জন করে মোট দু’শো জন জুডিশিয়াল অফিসার আসছেন আগামী ৬মার্চ। যে সব জায়গায় বিবেচনাধীন কেস বেশি সেখানে তত বেশি জুডিশিয়াল অফিসার থাকবেন। এ দিন হাইকোর্টে ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেই বৈঠক থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

কমিশন সূত্রে খবর, যে যে জায়গায় বুথ তৈরি করা হয়েছে সেখানকার প্রস্তুতি সন্তোষজনক নয়। বুথগুলিতে কোথাও নেই জল তো কোথাও বিদ্যুৎ। ফলত, সবটা খতিয়ে দেখতে হবে। শুধু তাই নয়, কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে তার একটি রিপোর্ট দিতে হবে ফুল বেঞ্চের সামনে। এ দিনের ভার্চুয়াল বৈঠকে বৈঠকে এও আলোচনা হয়েছে এক দফায় ভোট সম্ভব নয়।।RO অফিস DEO, CEO অফিসে বসে যে কোনও সরকারি অফিস থেকে কর্মচারি নেওয়া হবে। যারা ওয়েব কাস্ট দেখবেন চার ঘণ্টা করে প্রতি শিফটে। এমনই আলোচনায় উঠে এসেছে এ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *