IPL 2026 : ক্রিকেটার নয়, আইপিএলের আগেই নতুন অবতার ধোনির! - Bengali News | Ms dhoni entertains cricketers in his new look - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 : ক্রিকেটার নয়, আইপিএলের আগেই নতুন অবতার ধোনির! – Bengali News | Ms dhoni entertains cricketers in his new look

Spread the love

কলকাতা : কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল। মাঠে নামবেন বিরাট কোহলি থেকে মহেন্দ্র সিংহ ধোনি। প্রায় এক বছর পর আবার মাঠে নামবেন সমর্থকদের প্রিয় ‘থালা’। ইতিমধ্যেই ২০২৬ সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস দল। রবিবার ফ্র্যাঞ্চাইজির হাই পারফরম্যান্স সেন্টারে প্রথম প্রস্তুতি শিবিরে যোগ দিলেন মহেন্দ্র সিংহ ধোনি, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও অন্যান্যরা।

ভারতীয় খেলোয়াড়দের উপস্থিতিতে প্রস্তুতি শুরু করেছে ৫ বারের চ্যাম্পিয়ন দল সিএসকে। বিদেশী খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা এখনও যোগ দেন নি। এই মুহূর্তে দলের অনুশীলন নিয়ন্ত্রণ করছেন সহকারী কোচ শ্রীধরণ শ্রীরাম ও রাজীব কুমার। সঙ্গে রয়েছেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ গ্রেগ কিং। নেটে যাবতীয় নজরের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজনই – এমএস ধোনি। নেটে বোলার ওয়াইড বল করার পর ধোনি বল ছাড়ার বদলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজার ছলে নাচের অঙ্গভঙ্গি করেন। এই দেখেই হাসিতে ফেটে পড়েন নেটে উপস্থিত প্রত্যেকে। নেটে উপস্থিত ছিলেন সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে, মুকেশ চৌধুরী, রাহুল চাহার, রামকৃষ্ণ ঘোষ ও সরফরাজ খান। তার মধ্যেই ধোনি প্রমান করলেন তিনি প্রি-সিজন অনুশীলনও বিনোদনে পরিণত করতে পারেন। অধিনায়ক ঋতুরাজ নেটে ছিলেন যথেষ্ট সাবলীল। সরফরাজ খানও ক্রমাগত ধোনিকে অনুসরণ করে তাঁর থেকে শেখার চেষ্টা করছিলেন। নতুন যোগ দেওয়া খেলোয়াড় প্রশান্ত বীর ও কার্তিক শর্মাও যোগ দিয়েছেন দলে।

আপাতত প্র্যাকটিস শিবিরে ঘরোয়া খেলোয়াড়দের দেখা যাচ্ছে। টি- টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটাররা যোগ দেবেন। শিবম দুবে ও সঞ্জু স্যামসন যোগ দেবেন ৮ তারিখের পর। কর্ণাটকের হয়ে রঞ্জি ফাইনাল খেলা শ্রেয়স গোপালও যোগ দেবেন দলে। ২০২৩ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। ৩ বছর পর আবার ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়ে খেতাবি লড়াইতে নিজেদের এগিয়ে নেওয়ার আশায় থাকবে সিএসকে ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *