ITI: বাবার ছোট্ট দোকান, মা আশা কর্মী! আইটিআই-তে পূর্ব ভারতে প্রথম সায়ন, শংসাপত্র দিলেন খোদ প্রধানমন্ত্রী - Bengali News | Canning student Sayan Naskar got 600 out of 600 marks in ITI, Received certificate from Prime Minister Narendra Modi - 24 Ghanta Bangla News
Home

ITI: বাবার ছোট্ট দোকান, মা আশা কর্মী! আইটিআই-তে পূর্ব ভারতে প্রথম সায়ন, শংসাপত্র দিলেন খোদ প্রধানমন্ত্রী – Bengali News | Canning student Sayan Naskar got 600 out of 600 marks in ITI, Received certificate from Prime Minister Narendra Modi

খুশির হাওয়া গোটা পরিবারে Image Credit: TV 9 Bangla

ক্যানিং: ৬০০-র মধ্যে ৬০০! হ্যাঁ এমনটাই বলছে সায়ন নস্করের আইটিআই-র রেজাল্ট। শংসাপত্র নিলেন এক্কেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে। ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের বয়ারসিং গ্রামের সুব্রত নস্কর ও রিনা নস্করের এক মাত্র সন্তান সায়ন নস্কর। তালদি রেল স্টেশনের কাছে একটি ছোট্ট ঠান্ডা পানীয়ের দোকান রয়েছে সুব্রতর। মা রিনা নস্কর আশা কর্মী। পরিবার যে খুব স্বচ্ছল এমনটা নয়। আইটিআইতে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে এবার পূর্ব ভারতের এক নম্বর স্থানটা দখল করেছে তাঁদেরই ঘরের এক মাত্র ছেলেটা। খুশির হাওয়া গোটা পরিবারে। 

ছোট থেকেই এলাকায় মেধাবী বলে পরিচিত সুব্রত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ক্যানিং থানার তালদি মোহনচাঁদ স্কুল থেকে। তারপর ক্যানিং বঙ্কিম সর্দার কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করার পর আইটিআই-তে পা। আইটিআই নিয়ে ট্যাংরাখালি আইটিআই গভর্মেন্ট কলেজ থেকে পড়াশোনা। ছেলে পড়াশোনায় ভাল, ছেলেকে নিয়ে উচ্চাশাও ছিল মা-বাবার। কিন্তু রেজাল্টে যে এক্কেবারে ফুল মার্কস এসে যাবে তা ভাবতে পারেননি কেউই। খোদ দেশের প্রধানমন্ত্রী তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়ায় খুশির রেশ গোটা এলাকা, আত্মীয়-স্বজনদের মধ্যেও। 

তবে তাঁর এই বেনজির সাফল্য, এই অসামান্য কৃতিত্বর জন্য বারবার বাবা-মা, কলেজের প্রিন্সিপাল-সহ শিক্ষকদের কথাই বলছে সায়ন। তাঁদেরই এই রেজাল্ট উৎসর্গ করতে চান বলেও জানাচ্ছেন। সায়ন বলছেন, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার পেয়ে খুবই ভাল লাগছে। এর পিছনে সবথেকে বড় অবদান আমার পরিবারের, আমার শিক্ষকদের। আগামীতে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করতে চাই। রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *