SIR List: আপনার জেলায় কত নাম বাদ জেনে নিন - Bengali News | Find out how many names were excluded in your district - 24 Ghanta Bangla News
Home

SIR List: আপনার জেলায় কত নাম বাদ জেনে নিন – Bengali News | Find out how many names were excluded in your district

কলকাতা: ভোটের আগে এসআইআর (SIR)-এর চূড়ান্ত তালিকা বেরনো নিয়ে কম জল্পনা হয়নি। বৈধ ভোটারদের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহের মধ্যে শনিবার অবশেষে প্রকাশিত হল এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা। আপাতত অফলাইনে তালিকা প্রকাশিত হয়েছে। জেলায়-জেলায় পৌঁছে গিয়েছে সেই ভোটার তালিকা। একনজরে দেখে নেওয়া যাক আপনার জেলায় কত বাদ গেল

পশ্চিম বর্ধমানে কত বাদ

মোট ভোটার ছিল-২৩ লক্ষ ২৭ হাজার ১১১

প্রথম খসড়া তালিকায় বাদ-৩ লক্ষ ৬ হাজার ১৪৬

চূড়ান্ত তালিকায় বাদ-১৪ হাজার ৭৯

অমীমাংসিত ভোটার- ৩ লক্ষ ২০ হাজার ২২৫ জন

মোট ভোটার বাদ পড়েছে-৩ লক্ষ ২০ হাজার ২২৫

পশ্চিম মেদিনীপুরে কত বাদ

আগে বাদ পড়েছিল-২ লক্ষ ৩ হাজার ৩৪১ জন

জেলায় মোট নাম বাদ গেল-২ লক্ষ ২১ হাজার ৪২৭ জন

অমীমাংসিত ভোটার-১ লক্ষ ৩ হাজার ৪৯৬ জন
—–

হুগলিতে কত নাম বাদ

মোট ভোটার- ৪৭ লক্ষ ৭৫ হাজার ৯৯ জন

প্রথম খসড়ায় বাদ যায় ৩ লক্ষ ১৮ হাজার ৮৫৩ জনের

নাম বাদ গেল- ১৫ হাজার ৯৩২ জনের

অমীমাংসিত ভোটার- পৌনে ২ লক্ষ

দক্ষিণ দিনাজপুরে কত বাদ?

জেলায় মোট- ১ লক্ষ ২ হাজার ৭৮৭ জন বাদ গিয়েছে।

অমীমাংসিত ভোটার-১ লক্ষ ৩২ হাজার ২৫৮ জন

প্রথম খসড়ায় বাদ যায়-৮০ হাজার ৯৮৪ জন
——-
বাঁকুড়ায় কত নাম বাদ গিয়েছে?

খসড়া তালিকায় ১ লক্ষ ৩২ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল

অমীমাংসিত রয়েছেন ৩৯ হাজারের

—-

উত্তর ২৪ পরগনায় সংখ্য়া কত?

অমীমাংসিতের তালিকায় রয়েছে প্রায় ৬ লক্ষের নাম। বাকি এখনও জানা যায়নি।


দক্ষিণ ২৪ পরগনায় কত বাদ?

জেলায় প্রায় ৮৫ লাখ ভোটারের মধ্যে খসড়া তালিকায় উঠেছিল ৭৭ লাখ ৭৬ হাজার ২৭৬ ভোটারের নাম

নতুন করে চূড়ান্ত তালিকায় আরও ৫০ হাজার নাম বাদ গিয়েছে

বিচারাধীন ভোটারের সংখ্যা প্রায় পাঁচ লাখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *