Rashmika Mandanna: বিয়ের পরই বড় দায়িত্ব নিলেন বিজয়-রশ্মিকা! দিলেন সুখবর | Vijay and Rashmika distribute scholarships in Telangana village, touch hearts of 180 students - 24 Ghanta Bangla News
Home

Rashmika Mandanna: বিয়ের পরই বড় দায়িত্ব নিলেন বিজয়-রশ্মিকা! দিলেন সুখবর | Vijay and Rashmika distribute scholarships in Telangana village, touch hearts of 180 students

Spread the love

বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) আর রশ্মিকা মন্দানা, এই দুই তারকার রসায়ন সিনেমার পর্দা থেকে বাস্তবের মাটিতে বরাবরই চর্চার কেন্দ্রে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদয়পুরের রাজকীয় আসরে বিয়ে সেরেছেন তাঁরা। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই এই তারকা দম্পতি এমন এক কাণ্ড করে বসলেন, যা দেখে মুগ্ধ গোটা দেশের অনুগামীরা। শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তবেও যে তাঁরা সাধারণ মানুষের ‘হিরো’, তা আরও একবার প্রমাণ করলেন। তেলঙ্গানার এক প্রত্যন্ত গ্রামে গিয়ে একসঙ্গে ১৮০ জন মেধাবী পড়ুয়ার আজীবনের পড়াশোনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন এই নবদম্পতি।

আসল ঘটনাটি খোলসা করে বলা যাক। তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের তুম্মানপেট গ্রামটি আর পাঁচটা সাধারণ গ্রামের মতোই। কিন্তু এই গ্রামের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিজয়ের আবেগ। কারণ, এটি তাঁর বাবার জন্মভিটে। রবিবার ঠিক সেখানেই সশরীরে হাজির হয়েছিলেন বিজয় ও রশ্মিকা। লক্ষ্য একটাই, গ্রামের নবম ও দশম শ্রেণির পরিশ্রমী ও মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ানো। ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এই ১৮০ জন পড়ুয়ার হাতে স্কলারশিপের অর্থ তুলে দেওয়া হয়, যাতে টাকার অভাবে কারও পড়াশোনা মাঝপথে থমকে না যায়।

এদিন গ্রামের অনুষ্ঠানে এসে মাইক হাতে কার্যত আবেগ ধরে রাখতে পারেননি রশ্মিকা। নিজেকে প্রথমবার জনসমক্ষে ‘রশ্মিকা মন্দানা দেবরাকোন্ডা’ হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, “আজ আমি খুব বেশি কথা বলব না। তবে শ্বশুরমশাইয়ের গ্রামে এসে, আপনাদের সামনে দাঁড়িয়ে এই খুদেদের জন্য কিছু করতে পেরে আমি ভীষণভাবে উচ্ছ্বসিত।”

অন্যদিকে বিজয় জানান, সাধারণ মানুষের থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন, তা এভাবেই ফিরিয়ে দিতে চান। অভিনেতার কথায়, “এই উপহার হয়তো খুবই সামান্য। কিন্তু আমি এই বাচ্চাদের জীবনের অংশ হতে চাই। নিজের বাবার গ্রাম দিয়ে শুরু করলাম, তবে আমার স্বপ্ন রয়েছে এই উদ্যোগ একদিন গোটা তেলঙ্গানায় ছড়িয়ে দেওয়ার।”

প্রসঙ্গত, এই বছরের শুরুর দিকেই তুম্মানপেটে নিজেদের নতুন বাড়ি কিনেছিলেন এই জুটি। সেখানে গৃহপ্রবেশ ও সত্যনারায়ণ পুজোর সময়ই গ্রামের বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করার এই মহৎ প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। আর জুনের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে সেই কথা অক্ষরে অক্ষরে পালন করলেন। ব্যক্তিগত জীবনের এই রসায়ন খুব শীঘ্রই ধরা দেবে সিনেমার পর্দাতেও। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর পর পরিচালক রাহুল সংকীর্তায়নের ‘রণবালী’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন এই জুটি। বিয়ের পর এটিই তাঁদের প্রথম ছবি, যা আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *