SIR : অফলাইনে চূড়ান্ত তালিকা প্রকাশ, BLO-দের হাতে পৌঁছে গেল ফাইনাল লিস্ট - Bengali News | Final list of SIR West Bengal published - 24 Ghanta Bangla News
Home

SIR : অফলাইনে চূড়ান্ত তালিকা প্রকাশ, BLO-দের হাতে পৌঁছে গেল ফাইনাল লিস্ট – Bengali News | Final list of SIR West Bengal published

Spread the love

চূড়ান্ত তালিকা প্রকাশImage Credit: Tv9 Bangla

কলকাতা : এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ। অফলাইনে প্রকাশিত হয়েছে তালিকা। ডিএম, বিডিও অফিসে চূড়ান্ত তালিকার হার্ড কপি পৌঁছে গিয়েছে। ব্লকে ব্লকে বিএলও-দের হাতে তুলে দেওয়া হচ্ছে চূড়ান্ত তালিকা। সেই তালিকা সংগ্রহ করে বুথের উদ্দেশে রওনা দিচ্ছেন বিএলওরা। আর কিছুক্ষণের মধ্যে তালিকা দেখতে পাবেন রাজ্যবাসী। নন্দীগ্রাম থেকে ঠাকুরনগর… সর্বত্র একই ছবি। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ভোটার তালিকা। আর কিছুক্ষণের মধ্যেই বুথগুলিতে তালিকা ঝুলিয়ে দেওয়া হবে। তারপরই আপনারা বুথে গিয়ে দেখতে পাবেন তালিকায় নাম আছে কি না। তবে, কোথাও দাবি, নাম বাদ যায়নি। আবার কোনও বিএলও অভিযোগ করছেন, তাঁর নিজের নামই বাদ গিয়েছে।

এছাড়া, ডিএম, বিডিও অফিসে গেলেও দেখতে পাবেন চূড়ান্ত ভোটার তালিকায়। অনলাইনেও প্রকাশিত হবে তালিকা। দুটি ওয়েবসাইটে দেখা যাবে ভোটার তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *