ভোটার স্লিপ দেখালেই এক কেজি চিকেন ফ্রি, নির্বাচনের দিন আজব অফার - 24 Ghanta Bangla News
Home

ভোটার স্লিপ দেখালেই এক কেজি চিকেন ফ্রি, নির্বাচনের দিন আজব অফার

Spread the love

ভোটার স্লিপ আনুন, চিকেন নিয়ে যান

১ নভেম্বর ছিল অন্ধ্রপ্রদেশের নেল্লোরে পুরসভার নির্বাচন। সেখানে ভেঙ্কটেশ্বরপুরমের একটি বুথের কাছে কংগ্রেসের এক প্রার্থী ভোটারদের জন্য এই অভিনব অফার ঘোষণা করেছিলেন। শর্ত ছিল, ভোটার স্লিপ দেখাতে হবে। তা হলেই মিলবে এক কেজি মুরগির মাংস বিনামূল্যে।

শনিবার ও রবিবার—দু’দিনের জন্য এই অফার দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই ভেঙ্কটেশ্বরপুরমের জনার্দন রেড্ডি কলোনির একটি মুরগির দোকানে ভিড় জমে যায়। কে কার আগে মাংস পাবেন, তা নিয়েই ব্যস্ত হয়ে পড়েন অনেকে।

ভিড় সামলাতে শেষ পর্যন্ত পুলিশ

দোকানে বিনামূল্যে মাংস নিতে মানুষের ভিড় বাড়তে থাকায় খবর যায় পুলিশের কাছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই মাংস বিক্রেতা দোকানটি বন্ধ করে দেয়। ফলে চিকেনের আশায় যাঁরা এসেছিলেন, তাঁদের অনেককেই খালি হাতে হতাশ হয়ে ফিরতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *