Cabinet: বদলে যাচ্ছে রাজ্যের নাম, ঝুলে রইল পশ্চিমবঙ্গের আবেদন – Bengali News | Modi govt to change the name of kerala to keralam
নয়া দিল্লি: বদলে যাচ্ছে আস্ত একটি রাজ্যের নাম। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেরলের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেরলে নাম বদলে ‘কেরলম’ করা হবে বলে জানানো হয়েছে। নাম বদলের জন্য আগেই প্রস্তাব পাশ হয়েছে কেরল বিধানসভায়। এরপর কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়। পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাবও পাশ হয়েছিল রাজ্যের বিধানসভায়। দীর্ঘদিন ধরে সেই দাবি জানিয়ে এসেছে তৃণমূল সরকার। সেই নাম বদলের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।
মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাষ্ট্রপতি একটি বিল রেফার করবেন, যার নাম হবে কেরালা বিল, ২০২৬। কেরল বিধানসভায় সেই বিল পাঠানো পর কেন্দ্রীয় সরকার প্রেসিডেন্টের সুপারিশে কেরলের নাম বদল করা হবে। কেরল বিধানসভায় প্রথমে একটি প্রস্তাব পাশ হয়। তাতে কিছু প্রযুক্তিগত ভুলের কথা বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পরে আবারও একটি প্রস্তাব পাশ হয়। এই নাম বদলের ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রতিটি ভাষায় নাম বদলে কথা বলেছিলেন তিনি।
আদতে মালয়ালম ভাষায় কেরলকে বলা হয় কেরলম। মালয়ালম ও অন্য সব ভাষাভাষির মানুষের মধ্য ঐক্যের বার্তা দিতেই এই নাম বদলের উদ্যোগ নেন বিজয়ন।