হাঁটুতে চোট অনিল কাপুরের, ক্যামেরা অন হতেই কী হল? - Bengali News | Anil Kapoor talks about ott release Subedaar - 24 Ghanta Bangla News
Home

হাঁটুতে চোট অনিল কাপুরের, ক্যামেরা অন হতেই কী হল? – Bengali News | Anil Kapoor talks about ott release Subedaar

Spread the love

‘সুবেদার’ ছবির ট্রেলার মুক্তির সঙ্গে-সঙ্গে স্যোশাল মিডিয়ায় অনিল কাপুরের প্রশংসা শুরু হয়েছে। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে অনিল কাপুর ছিলেন নিজের ছন্দে। তিনি সাংবাদিকদের বলেন, “এই ছবিতে আমার অভিনীত চরিত্র আমার কেরিয়ারের সবথেকে বেশি চ্যালেঞ্জিং চরিত্র। আমি আমার হৃদয় থেকে অভিনয় করেছি। পরিশ্রম করেছি , যেটা দর্শকদের দেখে ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।”

এই ছবিতে বহু বছর পর আবার অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে অনিল কাপুরকে। তিনি আরও বলেন, “‘সুবেদার’ ছবির চিত্রনাট্য শুনে আমি একটু ভয়ে ছিলাম। বিশেষ করে অ্যাকশন দৃশ্য করতে গিয়েই চিন্তিত ছিলাম। আমার হাঁটুতে ব্যথা ছিল, কীভাবে শুট করব সেই চিন্তা ভাবাচ্ছিল। তবে ক্যামেরা অন হলে আমার যে কী হয় , বুঝতেই পারি না। অ্যাকশন দৃশ্য থেকে ঘোড়দৌড় সব করে ফেলি। কীভাবে করেছি বুঝতেই পারিনি। ছবির পরিচালক সুরেশ ত্রিবেদী আমাকে ঘন্টার পর ঘন্টা কাজ করিয়েছেন, বুঝতেই পারিনি। আশা করি পর্দায় দর্শকদের ভালো লাগবে। চরিত্রটি খুব ইমোশনাল ছিল, তবে মজা করেই কাজ করেছি, খাওয়াদাওয়া থেকে শুরু করে দীপাবলি সব উদযাপন করেছি সেটে। অনেক দিন পর এই চরিত্রতে অভিনয় করে মজা পেয়েছি। ‘

পরিচালক সুরেশ ত্রিবেদীর এই ছবি খুব শীঘ্রই ওটিটিতে মুক্তি পাচ্ছে। এই ছবিতে অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে রাধিকা মদন, সৌরভ শুক্লা, মোনা সিং, আদিত্য রাওয়াল, ফাইজল মালিক, খুশবু সুন্দরের মতো নামী অভিনেতা-অভিনেত্রীদের। অনিলের অনুরাগীরা অপেক্ষা করে আছেন, এই কাজ দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *