Sealdah Local Train: ডিসপ্লে বোর্ড পুরো কালো, ট্রেন ছাড়ছে ২-৩ ঘণ্টা দেরিতে, চরম হয়রানি শিয়ালদহে - Bengali News | Local Train running delay from sealdah south section - 24 Ghanta Bangla News
Home

Sealdah Local Train: ডিসপ্লে বোর্ড পুরো কালো, ট্রেন ছাড়ছে ২-৩ ঘণ্টা দেরিতে, চরম হয়রানি শিয়ালদহে – Bengali News | Local Train running delay from sealdah south section

Spread the love

কলকাতা: সপ্তাহের শেষে বিপত্তি। ব্যাহত দক্ষিণ শাখার ট্রেন চলাচল। পাওয়ার ব্লকের জেরে বিঘ্নিত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচল। ভোরের লোকাল বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে। দুর্ভোগে যাত্রীরা। তবে যেহেতু রবিবার ছুটির দিন, সেই কারণে অফিসে হয়ত কেউ যাচ্ছে না। তবে ছুটির দিনে অনেকেই এদিক-ওদিক ঘুরতে যান। ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা।

রেল সূত্রে জানা যাচ্ছে, সাধারণত শিয়ালদহ থেকে ভোর চারটের সময় প্রথম ট্রেন (লক্ষ্মীকান্তপুর) ছেড়ে যায়। কিন্তু রবিবার সকালে প্রায় তিন ঘণ্টা ভোগান্তির পর ছাড়ে প্রথম ট্রেন। অনেকগুলি লোকালের ঘোষণাও হয়নি। আর বেলা বাড়ার ফলে বাড়ছে ভিড়ও। রেল সূত্রে খবর, পার্ক-সার্কাস স্টেশনে পাওয়ার ব্লকের জন্য এই বিপত্তি।

ক্যানিং-লক্ষ্মীকান্তপুর-নামখানা-বারুইপুর যাওয়ার ট্রেন সোনারপুর থেকে চলছে। ডায়মন্ড-হারবার এবং বজবজ যাওয়ার জন্য বালিগঞ্জ থেকে ট্রেন চলাচল করছে। এদকে, ট্রেন দেরিতে চলায় শিয়ালদহ দক্ষিণ শাখায় স্টেশনে উপচে পড়া ভিড়। বোর্ডের দিকে তাকিয়ে পরবর্তী ঘোষণার অপেক্ষায় যাত্রীরা। এক যাত্রী বলেন, “সন্তোষপুর যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে। জানি না কী হয়েছে। ট্রেন ঠিক মতো আসছে না। যার কারণে ভিড়ও বাড়ছে।”

এ দিন, দেখা গেল লেট দক্ষিণ শাখায় একটি ট্রেন ঢুকতেই তাতে হুড়মুড়িয়ে উঠে পড়েন যাত্রীরা। মূলত, রবিবার অফিস টাইম না হওয়ার জন্য যে সংখ্য়ক ভিড় হওয়ার কথা তা ছিল না। তবে ট্রেন দেরিতে চলার কারণে ধীরে-ধীরে বাড়তে শুরু করে ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *