শিবরাত্রিতে উত্তাল নাচে মাতলেন তমান্না ভাটিয়া, ভিডিও ভাইরাল - Bengali News | Tamanna Bhatia celebrates Shivratri - 24 Ghanta Bangla News
Home

শিবরাত্রিতে উত্তাল নাচে মাতলেন তমান্না ভাটিয়া, ভিডিও ভাইরাল – Bengali News | Tamanna Bhatia celebrates Shivratri

Spread the love

মহা শিবরাত্রি উপলক্ষে সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকাই এখন শিব আরাধনা করতে পৌঁছে যান আদি যোগী শিব আশ্রমে। প্রতি বছরের মত এই বছরও বহু তারকার সমাবেশ হয় এই আশ্রমে। পুজো-অর্চনার পাশাপাশি মহাদেবের অভিষেক, সঙ্গে নাচ গানে মুখোরিত হয় সারারাত । এই বছর শিবরাত্রিতে দেখা গেল বলিউডের সেনশেসন তামন্না ভাটিয়া শিব আরাধনায় উত্তাল নাচ করলেন মহাদেবের কৃপা লাভের জন্য। নাচের মাধ্যমেই উৎসর্গ করলেন তাঁর ভক্তি। এই আশ্রমে শিবরাত্রি সঙ্গীত নৃত্যের মধ্যে দিয়ে উদযাপন করা হয়।
তমান্না ভাটিয়া এমনিতেই তাঁর অভিনয়ের পাশাপাশি আইটেম ডান্সের জন্য জনপ্রিয়। তামান্না একটি টিভি শোতে এসে বলেছিলেন, তাঁর গান ‘আজ কি রাত’ দেখে বাচ্চারা খাবার খায়, এটা তাঁকে খুব খুশি করে। সেই তমান্না ভাটিয়া শিবরাত্রিতে সঙ্গীতের সঙ্গে আনন্দ নৃত্যে মেতে উঠলেন। এই নাচ এখন সমাজ মাধ্যমে ভাইরাল । দুধ সাদা পোশাকের সঙ্গে কালো চাদর গায়ে যোগিনীর মতো নাচে মাতলেন। প্রাণ খোলা সেই নৃত্যে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল নায়িকাকে। তাঁর রূপ ও গুণে মুগ্ধ দর্শক।

প্রসঙ্গত দক্ষিণ থেকে বলিউডের বহু ছবিতে কাজে ব্যস্ত তমান্না। ‘ভিভান ফোর্স অফ দ্য ফরেস্ট’ ছবির জন্য চর্চায় রয়েছেন অভিনেত্রী। শীঘ্রই তাঁকে এই ছবিতে দেখা যাবে। শোনা যাচ্ছে ছবিটি পরিচালনা করছেন অরুণাভ কুমার ও দীপক মিশ্র। ছবিতে, তামান্না ভাটিয়াকে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বড় পর্দা শেয়ার করতে দেখা যাবে। ছবিটি এই বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *