Malda: আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী - Bengali News | Malda bjp worker arrested for allegedly attempting to physical assault tribal girl - 24 Ghanta Bangla News
Home

Malda: আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার বিজেপি কর্মী – Bengali News | Malda bjp worker arrested for allegedly attempting to physical assault tribal girl

Spread the love

মালদহ: ফাঁকা পেশাই মিলের ঘরে আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গ্রেফতার স্থানীয় এক বিজেপি কর্মী। মালদার বামনগোলা এলাকার ঘটনা। ধৃতকে পুলিশ মালদহ জেলা আদালতে পেশ করলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।  রবিবারই নির্যাতিতা থানায় প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের গ্রামের মধ্যেই চাল, গম ভাঙানোর মিল রয়েছে। তাঁর স্ত্রী পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে প্রার্থী ছিলেন। তবে তিনি হেরে যান। ধৃত গ্রামে সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। গত বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ বাদনা পরব উপলক্ষে ধৃতের মিলে চাল ভাঙানোর জন্য যান বছর চব্বিশের আদিবাসী যুবতী।

অভিযোগ, মিল ফাঁকা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি তাঁকে জোর করে ভেতরে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা করে। নির্যাতিতা অভিযুক্তকে ধাক্কা দিয়ে পালিয়ে যান । তার পরেও অভিযুক্ত বাড়িতে ঢুকে নির্যাতিতাকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই নির্যাতিতার পরিবার পুলিশের দ্বারস্থ হন। আদিবাসী তৃণমূল নেতা অমল কিস্কু বলেন, “যেভাবে ওই মেয়েটার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে, তা ভাষায় বলা যাবে না। এলাকার কলঙ্ক। আমরা ধিক্কার জানাচ্ছি। বৃহত্তর আন্দোলনে যাব।”

বিজেপির রাজ্য সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “আমরা বিষয়টার খোঁজ নেব। সত্যিই যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে দল নির্বিশেষেই আইন আইনের মতো ব্যবস্থা নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *