বিভীষণের চরিত্রে কি সত্যি দেখা যাচ্ছে বিজয় সেতুপতিকে? অভিনেতা বললেন... - Bengali News | Vijay Sethupathi Dismisses Ramayana Casting Rumours - 24 Ghanta Bangla News
Home

বিভীষণের চরিত্রে কি সত্যি দেখা যাচ্ছে বিজয় সেতুপতিকে? অভিনেতা বললেন… – Bengali News | Vijay Sethupathi Dismisses Ramayana Casting Rumours

‘রামায়ণ’ ছবিটি নিয়ে জল্পনার শেষ নেই। একদিকে বিশাল বাজেট, অন্যদিকে তারকাখচিত কাস্ট সব মিলিয়ে এই ছবি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, রণবীর কাপুর অভিনীত রামায়ণ ছবিতে বিভীষণের চরিত্রে নাকি দেখা যেতে পারে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে। অনেকেই ধরে নিয়েছিলেন, এটাই নির্মাতাদের চূড়ান্ত সিদ্ধান্ত।

কিন্তু এবার সেই গুঞ্জনে জল ঢেলে দিলেন খোদ অভিনেতাই। বিজয় সেতুপতি স্পষ্ট জানিয়েছেন, তিনি এই ছবির কোনও অংশ নন এবং এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, “আমি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নই। এই খবর কোথা থেকে এল, আমার কোনও ধারণা নেই।” অর্থাৎ, গুজবের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেই জানিয়ে দিয়েছেন অভিনেতা।

আসলে রামায়ণ ছবিটি এমনই একটি বড় মাপের প্রজেক্ট, যেখানে নতুন কাস্টিং সংক্রান্ত খবর মানেই উঠছে আলোচনার ঝড়। পরিচালক নীতেশ তিওয়ারির আসন্ন এই ছবির বেশ কিছু কাস্টের নাম ইতিমধ্যেই সামনে এসেছে। রণবীর কাপুর অভিনয় করছেন রামের চরিত্রে, সীতা হচ্ছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় রয়েছেন যশ। হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে, আর লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে।

বিভীষণের চরিত্র ঘিরে আগেও একাধিক অভিনেতার নাম উঠে এসেছে। সেই সময়তেই বিজয় সেতুপতির নাম উঠে আসে। যা একেবারেই ভিত্তিহীন বলে জানান অভিনেতা।

বড় বাজেটের মাইথোলজিক্যাল ছবির ক্ষেত্রে এই ধরনের গুজব খুব স্বাভাবিক বলে মনে করছেন অভিজ্ঞরা। কারণ দর্শক ও অনুরাগীরা প্রতিটি চরিত্রে প্রিয় অভিনেতাকে কল্পনা করতে শুরু করেন। কিন্তু অফিসিয়াল ঘোষণা ছাড়া কোনও খবরকে সত্য বলে ধরা ঠিক নয়। তবে কাকে দেখা যাবে এই গুরুত্বপূর্ণ চরিত্রে? সেই উত্তর সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *