‘ধুরন্ধর ২’-তে এবার সলমনের এন্ট্রি? রণবীরের টিজার আর ‘ভাইজান’ ম্যাজিকে উত্তাল বক্স অফিস - Bengali News | Salman khan joins ranveer singhs dhurandhar 2 here is the truth - 24 Ghanta Bangla News
Home

‘ধুরন্ধর ২’-তে এবার সলমনের এন্ট্রি? রণবীরের টিজার আর ‘ভাইজান’ ম্যাজিকে উত্তাল বক্স অফিস – Bengali News | Salman khan joins ranveer singhs dhurandhar 2 here is the truth

Spread the love

মঙ্গলবারই ইনস্টাগ্রামে ‘ধুরন্ধর ২’-এর ধামাকা টিজার প্রকাশ করেছেন রণবীর সিং। সেখানে ‘হামজা’র বেশে রণবীরকে পাকিস্তানের মাটিতে শত্রুদের সংহারে মেতে উঠতে দেখা গিয়েছে। টিজারে রণবীরের মুখে শোনা গিয়েছে সেই জনপ্রিয় সংলাপ— “ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর মে ঘুসেগা ভি অউর মারেগা ভি।” টিজারে রণবীরের পাশাপাশি অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্তর ঝলক দেখা গেলেও সবার নজর আটকেছে সলমন খানের এন্ট্রির খবরে।

টিজারের আগে ছবির পোস্টারে রণবীরের ভোলবদল দেখে চমকে গিয়েছেন ভক্তরা। লাল ব্যাকগ্রাউন্ডে কালো ট্রেঞ্চ কোট আর উস্কোখুস্কো চুলে রণবীরকে আগের থেকে অনেক বেশি হিংস্র ও মারমুখী দেখাচ্ছে। নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, এবারের লড়াই হবে আরও রক্তক্ষয়ী এবং অনেক বেশি বিধ্বংসী।

আদিত্য ধর পরিচালিত এই ছবির প্রথম প্রমোশনাল ঝলককে ইতিমধ্যেই ‘এ’ (অ্যাডাল্ট) সার্টিফিকেট দিয়েছে সিবিএফসি (CBFC)। ১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজারটি থেকেই পরিষ্কার যে, ছবিতে ভরপুর ভায়োলেন্স এবং অন্ধকার জগতের টানটান উত্তেজনা থাকবে।

আগামী ১৯ মার্চ, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’। তবে বক্স অফিসের লড়াইটা মোটেও সহজ হবে না রণবীরের জন্য। একই দিনে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ (Toxic: A Fairy Tale For Grown-Ups)। এছাড়াও লড়াইয়ে থাকছে আদিভি শেশ এবং ম্রুণাল ঠাকুরের ‘ডাকোয়েত’ (Dacoit)। ফলে মার্চ মাসে যে রুপালি পর্দায় এক মহাযুদ্ধ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ ছবিতে সলমন খানকে একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলে জোরালো জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে বলিউড সুপারস্টারের একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীদের বিশ্বাস যে, আদিত্য ধর পরিচালিত এই ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন সলমন। যদিও ছবির এই দৃশ্যটি আসল না কি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি, তা নিয়ে দ্বিমত রয়েছে; তবে অনেকেরই ধারণা ছবিতে সলমনের একটি ‘ক্যামিও’ বা বিশেষ উপস্থিতি থাকছে।

এখনও পর্যন্ত অভিনেতা বা ছবির নির্মাতাদের পক্ষ থেকে এই খবরের কোনও আনুষ্ঠানিক সত্যতা মেলেনি। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ‘ধুরন্ধর ২’-তে সলমনকে সম্ভবত ‘বড় সাহেব’ নামক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সূত্রের খবর, সিক্যুয়েলটিকে প্রথম পর্বের তুলনায় আরও বড় এবং আকর্ষণীয় করে তুলতেই সলমনকে এই প্রজেক্টে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *