তরুণ মজুমদারের বাড়িতে গিয়েই রাখির জীবনে ঘটল সেই ঘটনা, তারপর একদিন হঠাৎ... - Bengali News | Unknown story of rakhi and gulzar love story - 24 Ghanta Bangla News
Home

তরুণ মজুমদারের বাড়িতে গিয়েই রাখির জীবনে ঘটল সেই ঘটনা, তারপর একদিন হঠাৎ… – Bengali News | Unknown story of rakhi and gulzar love story

Spread the love

আজকের অভিনেত্রী রাখি গুলজার এর অনেক খবর দর্শক পেয়ে থাকেন। মাঝে মধ্যেই নানা সিনে গসিপের লেখায় উঠে আসে কবে, কেন, রাখি আর গুলজারের সম্পর্কে ফাটল ধরে, তাঁরা কেন বিয়ে না ভাঙলেও, থাকেন আলাদা!

তবে অনেকেই জানেন না রাখি বিশ্বাস থেকে থেকে গুলজার হওয়ার নেপথ্যের গল্প। প্রথম কোথায় গুলজার এর সঙ্গে রাখির আলাপ হয়? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় পরিচালক তরুণ মজুমদার এর লেখা বই সিনেমা পাড়া দিয়ের পাতায়।

মুম্বইয়ের তখন নাম বম্বে। সেখানেই তরুণ মজুমদার পৌঁছন নিজের ছবি ‘রাহগির’ -এর প্রি প্রোডাকশন এর কাজে। প্রসঙ্গত, বলে রাখা যাক এই “রাহগির’ হল ‘পলাতক’ ছবির হিন্দি রিমেক। সেখানেই এই ছবির সংলাপ ও গান হিন্দিতে লেখার কাজ করতে গিয়ে তরুণ মজুমদারের সঙ্গে গুলজারের আলাপ করিয়ে দেন হেমন্ত মুখোপাধ্যায়। বম্বের যে বাড়িতে তরুণ মজুমদার থাকতে শুরু করেন,কিছুদিনের মধ্যেই সেখানে সিনে পাড়ার প্রবাসী বাঙালিদের আড্ডা জমায়েত শুরু হয়। এই ভাবেই হাজির হলেন সাংবাদিক তথা সহ-পরিচালক অজয় বিশ্বাস। তার হাত ধরেই হাজির হলেন অজয়ের সদ্য বিবাহিত স্ত্রী রাখি বিশ্বাস। পরবর্তী সময়ে হিন্দি ছবির প্রথম সারির অভিনেত্রী। অশোক এর কথাতেই রোজ তরুণ মজুমদারের জন্য বাড়ির খাবার নিয়ে হাজির হতেন রাখি। তরুন মজুমদারের কথায় সেই সময় রাখি একজন নরম সরম একটি বাচ্চা মেয়ে। এখানেই প্রথম আলাপ হয় গুলজারের সঙ্গে। সেই আলাপ থেকেই অল্পস্বল্প বন্ধুত্ব। তবে রাখি বিশ্বাস থেকে রাখি গুলজার হয়ে ওঠা অনেক পড়ে।

ঘটনা চক্রে এর পর রাখি নাম করা অভিনেত্রী হন। পরিচালক তরুণ মজুমদারের লেখায় রাখির অভিনেত্রী হয়ে ওঠার কাহিনিও বেশ চমকপ্রদ। তবে আপাতত রাখি বিশ্বাস থেকে গুলজার হওয়ার কাহিনি। তরুণ মজুমদারের বম্বের বাড়িতেই রোজ টিফিন করে খাবার আনতেন রাখি আর সেখানকার আড্ডাতে সহজ ভাবে মিশে গিয়েছিলেন সেই সদ্য বিবাহিত বাচ্চা মেয়েটি। এর পর আরব সাগরের পাড়ে বহু জলের ঢেউ আছাড় খেয়েছে, পরবর্তী সময়ে সিনেমার অভিনেত্রী হিসেবে রাখির নামডাক হয়েছে সঙ্গে পরিবর্তন হয়েছে রাখির জীবনধারা থেকে পদবির। তবে ততদিনে রাখীর জীবন থেকে শুধু নয়, ইহোলোক থেকেও অজয় বিশ্বাসের প্রস্থান হয়েছে। এর পর রাখি গুলজারের গল্প সিনে দর্শকদের জানা। বাংলা ভাষা প্রীতি থেকে বাঙালি সুন্দরী অভিনেত্রী রাখিকেই ঘরনি করে নেন গুলজার।

তথ্যসূত্র- সিনেমা পাড়া দিয়ে, তরুণ মজুমদার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *