CM Mamata Banerjee: সাদা শাড়ি, গলায় কালো চাদর জড়িয়ে সুপ্রিম কোর্টে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় - Bengali News | Mamata Banerjee arrived at the Supreme Court wearing a white saree and a black shawl around her neck - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: সাদা শাড়ি, গলায় কালো চাদর জড়িয়ে সুপ্রিম কোর্টে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় – Bengali News | Mamata Banerjee arrived at the Supreme Court wearing a white saree and a black shawl around her neck

Spread the love

সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দায়ের করা মামলায় এবার কী তিনি নিজেই সওয়াল করবেন? জল্পনা ক্রমেই বাড়ছে। এদিকে ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে কোনও সিটিং চিফ মিনিস্টার কখনও কোর্টে গিয়ে সওয়াল করেননি। এদিকে মমতার কাছে রয়েছে আইনের ডিগ্রি। ২০০৩ সালে শেষবার তিনি কোর্টে দাঁড়িয়েছিলেন। যদিও সেই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না। এখন দেখার শেষ পর্যন্ত তিনি সওয়াল করেন কিনা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা ছাড়াও আজ ডেরেক ও ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা মামলাও সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত। প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে সব মামলার শুনানি একসঙ্গে হবে। শুনানি হবে জয় গোস্বামীর মামলারও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *