সব ঠিকঠাকই ছিল, তবু কেন ভাঙল ফারহানের সংসার? ইঙ্গিত দিলেন মা - Bengali News | Honey irani says son farhan akhtars divorce from adhuna bhabani took her by surprise - 24 Ghanta Bangla News
Home

সব ঠিকঠাকই ছিল, তবু কেন ভাঙল ফারহানের সংসার? ইঙ্গিত দিলেন মা – Bengali News | Honey irani says son farhan akhtars divorce from adhuna bhabani took her by surprise

Spread the love

বলিউডে সম্পর্ক ভাঙার খবর নতুন কিছু নয়। তবু কিছু বিচ্ছেদ এমন হয়, যা প্রভাব ফেলে পরিবারের ওপর। ঠিক তেমনই এক অভিজ্ঞতার কথা সামনে আনলেন চিত্রনাট্যকার ও প্রখ্যাত লেখিকা হানি ইরানি। ছেলে ফারহান আখতার ও তাঁর প্রাক্তন স্ত্রী অধুনা ভাবানির ডিভোর্স যে তাঁর কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল, তা অকপটে স্বীকার করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হানি ইরানি জানান, ফারহান ও অধুনার সম্পর্ককে তিনি সবসময় পরিণত ও স্থিতিশীল বলেই মনে করতেন। তাই তাঁদের আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত তাঁকে সত্যিই অবাক করেছিল। তাঁর কথায়, “কিছু সম্পর্ক বাইরে থেকে শক্ত দেখালেও, বাস্তবে অনেক সময় আলাদা হয়।” মা হিসাবে ছেলের বিচ্ছেদ প্রথমে মেনে নিতে পারেননি অভিনেত্রী।

২০০০ সালে বিয়ে হয় ফারহান আখতার ও অধুনা ভাবানির। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবন বরাবরই ব্যাক্তিগত রাখতে পছন্দ করতেন তাঁরা। সবাই জানতেন তাঁরা ‘হ্যাপি কাপল’। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদের ঘোষণায় চমকে যান অনেকে। ফারহান অধুনার দুই মেয়ে শাক্যা ও আকিরা। বিচ্ছেদের পরেও সন্তানদের মানুষ করার দায়িত্ব দুজনেই সমানভাবে ভাগ করে নিয়েছেন।

হানি ইরানি আরও বলেন, বিচ্ছেদ মানেই সম্পর্কের ব্যর্থতা নয়। অনেক সময় মানুষ আলাদা হয়ে গিয়েও সম্মান ও বোঝাপড়া বজায় রাখতে পারে। মানসিক ভাবে ভেঙে না পড়ে ফারহান বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্মানের সম্পর্ক রেখেছেন, তাতেই মা হিসাবে গর্বিত হানি।

বর্তমানে ফারহান আখতার গায়িকা ও অভিনেত্রী শিবানি দান্ডেকরের সঙ্গে সুখে সংসার করছেন। শিবানির প্রশংসায় পঞ্চমুখ হানি। অন্যদিকে অধুনা ভাবানি নিজের পেশাগত জীবন ও ব্যক্তিগত পরিসরে স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলেছেন। হানি ইরানির বক্তব্য থেকে স্পষ্ট, সম্পর্ক ভাঙলেও পারিবারিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখাটাই তাঁর কাছে আসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *