'রণবীর আমার স্বামী নয়...', আচমকা একী বলে ফেললেন আলিয়া! - Bengali News | Alia bhatt reveals ranbir kapoor was her first crush and is now her best friend - 24 Ghanta Bangla News
Home

‘রণবীর আমার স্বামী নয়…’, আচমকা একী বলে ফেললেন আলিয়া! – Bengali News | Alia bhatt reveals ranbir kapoor was her first crush and is now her best friend

Spread the love

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। পর্দার বাইরে তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অনেকেরই মনে প্রশ্ন বাস্তবে তাঁদের সম্পর্ক কেমন? সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া খোলাখুলি ভাবে নিজের মনের কথা জানিয়েছেন, যা এই তারকা দম্পতির প্রেমকাহিনীকে আবারও আলোচনায় এনে দিয়েছে ।

আলিয়া ভাট জানিয়েছেন, রণবীর কাপুর শুধু তাঁর স্বামী নন, তাঁর জীবনের সবচেয়ে কাছের বন্ধু। আলিয়ার কথায়, “রণবীর আমার বেস্ট ফ্রেন্ড। এমন একজন মানুষ, যার সঙ্গে আমি সব কথা ভাগ করে নিতে পারি।” এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। তিনি স্বীকার করেছেন, ইন্ডাস্ট্রিতে পা রাখার অনেক আগেই রণবীরের উপর তাঁর গোপন ক্রাশ ছিল। অল্পবয়সের ক্রাশ যে তাঁর জীবনসঙ্গী, তাঁর সন্তানের বাবা সেটা ভাবলে এখনও অবাক হন অভিনেত্রী।

আলিয়ার মতে, তাঁদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল বন্ধুত্ব। প্রেম, বিয়ে, পরিবার সব কিছুর ভিত্তি এই বন্ধুত্বই। কাজের চাপ, ব্যক্তিগত জীবনের ওঠানামা সবকিছুর মধ্যেও একে অপরের পাশে থাকার চেষ্টা করেন তাঁরা। আলিয়া জানান, রণবীর তাঁকে যেমন হাসাতে জানেন, তেমনই কঠিন সময়ে মানসিক ভরসা দেন।

এই সাক্ষাৎকারে আলিয়া আরও বলেন, রণবীরের সঙ্গে সময় কাটানো মানেই স্বাভাবিক থাকা, নিজেকে লুকোনোর কোনও প্রয়োজন নেই। নিজের মত করে থাকা যায়। শত ব্যাস্ততার মাঝেও একসঙ্গে সময় কাটাতে ভোলেন না তাঁরা। একসঙ্গে সময় কাটানোই তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তারকা হওয়া সত্ত্বেও তাঁদের ব্যক্তিগত জীবনে তাঁরা খুবই সাধারণ।

এই মন্তব্য সামনে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই বলছেন, বলিউডে এমন বন্ধুত্ব আর প্রেমের মেলবন্ধন খুব কমই দেখা যায়।আবার অবাকও হয়েছেন অনেকে। কাজ, মেয়ে , স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন আলিয়া। আলিয়া ভাট ও রণবীর কাপুরের এই সুন্দর সম্পর্কের বন্ধন বেশ পছন্দ করেন তাঁদের অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *